ঢাকা ১২:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

পদত্যাগের ঘোষণা দিলেন সুইডেনের প্রথম নারী প্রধানমন্ত্রী

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

পদত্যাগের ঘোষণা দিয়েছেন সুইডেনের প্রথম নারী প্রধানমন্ত্রী মাগডালেনা অ্যান্ডারসন। দেশটির সাধারণ নির্বাচনে রক্ষণশীল জোট বেশি ভোট পাওয়ায় তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন।

গত রোববার এই ভোট অনুষ্ঠিত হয়। ভোটে পরাজয় মেনে নিয়ে চূড়ান্ত ফলাফল ঘোষণার আগেই পদ ছাড়ার কথা জানিয়েছেন অ্যান্ডারসন।

তিনি বলেন,পার্লামেন্টে রক্ষণশীলরা আমাদের চেয়ে একটি কিংবা দুটি আসনে এগিয়ে থাকবে। ব্যবধান কম হলেও এটি সংখ্যাগরিষ্ঠতা। তাই আমি নির্বাচনের ফলাফল মেনে নিয়ে পদ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছি।

এক সংবাদ সম্মেলনে মাগডালেনা অ্যান্ডারসন জানান, বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেবেন তিনি।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, বুধবার পর্যন্ত ৯৯ শতাংশ নির্বাচনী এলাকার ভোট গণনা শেষ হয়েছে। এতে ৩৮৯ আসনের মধ্যে রক্ষণশীলরা ১৭৬ আসনে জয় পেয়েছে। অপরদিকে অ্যান্ডারসনের দল পেয়েছে ১৭৩ আসন। মাত্র তিন আসনের ব্যবধানে হার মানতে হয়েছে তাকে। এরফলে তার বামপন্থী সরকার পাল্টে এখন ক্ষমতায় আসতে যাচ্ছে ডানপন্থী দল। দেশটির মডারেট, সুইডেন ডেমোক্রেটস, ক্রিশ্চিয়ান ডেমোক্রেটস ও লিবারেলরা মিলে এই জোট তৈরি করেছে। প্রধানমন্ত্রী পদে মাগডালেনা অ্যান্ডারসনের স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন মডারেট পার্টির নেতা উলফ ক্রিস্টারসন।

উল্লেখ্য, সোশ্যাল ডেমোক্রেটিক পার্টির নেতা ৫৪ বছর বয়সী মাগডালেনা গত বছরের নভেম্বরে স্টেফান লোফভেনের পদত্যাগের পর সুইডেনের প্রধানমন্ত্রী হন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

পদত্যাগের ঘোষণা দিলেন সুইডেনের প্রথম নারী প্রধানমন্ত্রী

আপডেট সময় ১২:৩৮:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর ২০২২