ঢাকা ১০:২২ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

প্রেমে পড়লে জানাতে হবে মন্ত্রণালয়কে!

আকাশ নিউজ ডেস্ক:  

মানুষের ক্ষেত্রে সাধারণত প্রেম বিষয়টি একদম ব্যক্তিগত হয়ে থাকে। কিন্তু প্রেমে পড়লে যদি কোনো দেশের প্রতিরক্ষা মন্ত্রণালয়কে জানাতে হয় তবে কেমন হবে? ঠিক ঘটনাই ঘটেছে ইসরায়েলে। দখলকৃত পশ্চিম তীরে কোনো ফিলিস্তিনি নাগরিকের প্রেমে পড়লে বিদেশিদের অবশ্যই ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়কে জানাতে হবে।

ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে জারি করা নতুন এক বিধিতে এমনটাই বলা হয়েছে। পশ্চিম তীরে চালু হওয়া নতুন নিয়মের ধারা বিবরণীতে বলা হয়, কোনো ফিলিস্তিনির সঙ্গে সম্পর্ক শুরুর ৩০ দিনের মধ্যেই ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয়কে অবহিত করতে হবে। একই সঙ্গে এই নিয়মের আওতায় কোটাভুক্ত হতে পারবেন ফিলিস্তিনের বিশ্ববিদ্যালয়ের ১৫০ জন শিক্ষার্থী ও ১০০ জন শিক্ষক। অবশ্য ইসরায়েলের ক্ষেত্রে এ ধরনের কোনো কোটাই থাকছে না।

এদিকে, ফিলিস্তিনি সংগঠন পিএলও বলছে, ইসরাইলের এমন নীতি বৈষম্যমূলক। এতে একটি রাষ্ট্র ও দুটি ভিন্ন ব্যবস্থার বাস্তবতা উঠে এসেছে। তবে এ বিষয়ে ইসরাইলি কর্তৃপক্ষ বলেছে, নিরাপত্তার কারণে এ অঞ্চলে ভ্রমণে নিষেধাজ্ঞা প্রয়োজন। তবে নতুন নিয়ম ইসরাইলের পাশাপাশি পশ্চিম তীরের ফিলিস্তিনি নিয়ন্ত্রিত অংশ বা ইহুদি বসতি এলাকার জন্য প্রযোজ্য নয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রেমে পড়লে জানাতে হবে মন্ত্রণালয়কে!

আপডেট সময় ১১:৩৫:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর ২০২২