ঢাকা ০৪:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

পাকিস্তানের হারের পর শ্রীলঙ্কার পতাকা হাতে মাঠেই গম্ভীরের উল্লাস

আকাশ স্পোর্টস ডেস্ক:   

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানকে হারিয়ে শিরোপা জিতেছে শ্রীলঙ্কা। পাকিস্তানকে ২৩ রানে হারিয়ে ষষ্ঠবারের মতো এশিয়ার শ্রেষ্ঠত্বের মুকুট পরেছে লঙ্কানরা।

গতকাল রবিবার তারণ্য নির্ভর দল নিয়ে শিরোপা জয় করায় ম্যাচের পর সবাই আর্থিক ও রাজনৈতিক সংকটে থাকা শ্রীলঙ্কার ক্রিকেট দলটির প্রশংসায় পঞ্চমুখ। দ্বীপরাষ্ট্রের ক্রিকেট দলের এমন সাফল্যে বেশ খুশি হয়েছেন ভারতের সাবেক তারকা ক্রিকেটার গৌতম গম্ভীরও।

প্রতিবেশী রাষ্ট্রের জয়ের পর নিজের আবেগ ধরে রাখতে পারেননি গৌতম গম্ভীর। ভারতের বিশ্বকাপ জয়ী ওপেনারকে এই টুর্নামেন্টে ধারাভাষ্যকার হিসেবেই পাওয়া গিয়েছে।

ফাইনালে পাকিস্তানের পরাজয়ের পর স্টেডিয়ামে উল্লাসে মাতেন শ্রীলঙ্কার সমর্থকরা। এ সময় আবেগ ধরে রাখতে পারেননি গম্ভীর। গম্ভীর শ্রীলঙ্কার সমর্থকদের সামনে গিয়ে তাদের দেশের পতাকা হাতে তুলে ধরে দেখান।

এই দৃশ্যের ভিডিও গম্ভীর নিজেই সামাজিক মাধ্যম টুইটারে শেয়ার করেছেন। নিজের ভেরিফায়েড টুইটার অ্যাকাউন্টে পোস্ট করা ভিডিওর ক্যাপশনে গম্ভীর লিখেছেন, ‘সুপারস্টার টিম…সত্যিকারের জয়ের দাবিদার!’ এর সঙ্গেই গম্ভীর হ্যাশট্যাগ দিয়ে জুড়ে দিয়েছেন ‘ অভিনন্দন শ্রীলঙ্কা’।

এর আগে ১৯৮৬, ১৯৯৭, ২০০৪, ২০০৮ ও ২০১৪ সালে এশিয়া কাপে চ্যাম্পিয়ন হয় শ্রীলঙ্কা। গতকাল পাকিস্তানকে হারিয়ে ষষ্ঠবারের মতো এশিয়ার শ্রেষ্ঠত্বের মুকুট পরলো লঙ্কানরা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

পাকিস্তানের হারের পর শ্রীলঙ্কার পতাকা হাতে মাঠেই গম্ভীরের উল্লাস

আপডেট সময় ০৭:২০:৫৫ অপরাহ্ন, সোমবার, ১২ সেপ্টেম্বর ২০২২