ঢাকা ০৪:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

প্লেনের সিটের নিচে মিলল প্রায় দেড় কোটি টাকার স্বর্ণ

আকাশ জাতীয় ডেস্ক:  

প্লেনের সিটের নিচের পাইপের ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় ১৬টি স্বর্ণের বার উদ্ধার করেছে ঢাকা কাস্টমস হাউসের প্রিভেনটিভ ইউনিট।

রোববার (১১ সেপ্টেম্বর) রাতে দীর্ঘ ১২ ঘণ্টার অভিযানে বাংলাদেশ বিমানের বোয়িং ৭৭৭ এর ‘অরুণ আলো’ উড়োজাহাজ থেকে স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়।

ঢাকা কাস্টমস সূত্রে জানা গেছে, দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের বিজি৩৪৮ ফ্লাইটটি রোববার ভোর ৬টা ৩৮ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানটিতে স্বর্ণের চালান রয়েছে বলে কাস্টমস কর্মকর্তাদের কাছে তথ্য ছিল।

তথ্যের ভিত্তিতে কাস্টমস কর্মকর্তারা পুরো বিমানবন্দরে নিরাপত্তা জোরদার করেন। শাহজালালে বিমানটি অবতরণের পর যাত্রীরা নেমে গেলে তল্লাশি করতে বিমানবন্দরের হ্যাঙ্গার গেটে বিমানটি নিয়ে যাওয়া হয়। সেখানে প্রায় ১২ ঘণ্টার বেশি সময় তল্লাশি চালানো হয়। দীর্ঘ এ তল্লাশি অভিযান শেষ হয় রাত ৯টা ৪০ মিনিটে। তল্লাশি শেষে ১৬টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধার করা স্বর্ণের বারের ওজন এক কেজি ৮৫৬ গ্রাম, যার বাজার মূল্য প্রায় এক কোটি ৪০ লাখ টাকা।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

প্লেনের সিটের নিচে মিলল প্রায় দেড় কোটি টাকার স্বর্ণ

আপডেট সময় ১১:৫০:০৫ পূর্বাহ্ন, সোমবার, ১২ সেপ্টেম্বর ২০২২