ঢাকা ০৮:২৭ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

র‌্যাঙ্কিংয়ে এগিয়েছেন আফিফ-সাকিব, তাসকিনের বড় লাফ

আকাশ স্পোর্টস ডেস্ক:

আইসিসির প্রকাশিত টি২০-এর সর্বশেষ ব্যাটারদের র‌্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে অধিনায়ক সাকিব আল হাসান এবং তরুণ ব্যাটার আফিফ হোসেনের। তাছাড়া সাবেক অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদও এগিয়েছেন।

অন্যদিকে বোলারদের র‌্যাঙ্কিংয়ে অনেক দূর এগিয়েছেন পেসার তাসকিন আহমেদ। এক লাফে ২৮ ধাপ এগিয়েছেন তিনি।

বাংলাদেশী ব্যাটসম্যানদের মধ্যে টি২০ র‌্যাঙ্কিংয়ে সবার ওপরে আছে মাহমুদউল্লাহ রিয়াদ। তিনি দুই ধাপ এগিয়ে বর্তমানে আছেন ৩৬ নাম্বারে।

আইসিসির প্রকাশিত সর্বশেষ র‌্যাঙ্কিংয়ে ৭ ধাপ এগিয়েছেন আফিফ। গত সপ্তাহে ছিলেন ৫৭ নম্বরে। এখন ৫০তম স্থানে আছেন তিনি। অন্যদিকে অধিনায়ক সাকিব আল হাসান এক ধাপ এগিয়ে এখন ৬৭তম স্থানে আছেন।

বোলারদের মধ্যে টি২০র র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের মধ্যে সবার ওপরে আছেন শেখ মেহেদি হাসান। আগে তার অবস্থান ছিল ১৬ নম্বরে। সেটি ধরে রেখেছেন তিনি। তাছাড়া ১৯ নাম্বারে থাকা সাকিবের অবস্থানেরও কোনো পরিবর্তন হয়নি।

বোলারদের মধ্যে দুই ধাপ উন্নতি করেছেন মোস্তাফিজুর রহমান। আগের সপ্তাহে ৩১তম স্থানে থাকা এই পেসার এখন ২৯ নম্বরে অবস্থান করছেন।

অন্যদিকে বড় লাফ দিয়ে তাসকিন আহমেদ অবস্থান করছেন ৭২ নাম্বার স্থানে। পাকিস্তানের পেসার হাসান আলীর সঙ্গে যৌথভাবে এ অবস্থানে আছেন তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

২৬ অক্টোবর চারদিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

র‌্যাঙ্কিংয়ে এগিয়েছেন আফিফ-সাকিব, তাসকিনের বড় লাফ

আপডেট সময় ০৭:৪০:৫৫ অপরাহ্ন, বুধবার, ৭ সেপ্টেম্বর ২০২২