ঢাকা ০৯:৪৭ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

দাম বাড়ল এলপি গ্যাসের

আকাশ জাতীয় ডেস্ক:

ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বাড়ানো হয়েছে। ১২ কেজির প্রতিটি সিলিন্ডারের দাম ১৬ টাকা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ অ্যানার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। এতে ভোক্তাদের ১২ কেজির প্রতিটি এলপিজি সিলিন্ডার এখন থেকে ১২৩৫ টাকায় কিনতে হবে।

বুধবার সকাল ১০টায় এক সংবাদ সম্মেলনে এলপিজির নতুন এ দাম ঘোষণা করে বিইআরসি। চলতি মাসের জন্য এলপিজির এ দাম নির্ধারণ করা হয়েছে। যা বুধবার দুপুর ১টা থেকে কার্যকর হবে।

সংবাদ সম্মেলনে বলা হয়, সৌদি আরামকো কোম্পানির নতুন দাম অনুযায়ী ভোক্তা পর্যায়ে মূসক ব্যতীত প্রতিকেজি এলপিজির মূল্য ৯৬ টাকা ৪৩ পয়সা ও মূসকসহ ১০২ টাকা ৮৮ পয়সায় সমন্বয় করা হয়েছে। সে অনুযায়ী রিটেইলার পয়েন্টে ভোক্তা পর্যায়ে ১২ কেজি এলপিজির মূসকসহ দাম এক হাজার ২৩৫ টাকায় সমন্বয় করা হয়েছে।

এর আগে ২ আগস্ট ভোক্তা পর্যায়ে ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম এক হাজার ২৫৪ টাকা থেকে ৩৫ টাকা কমিয়ে এক হাজার ২১৯ টাকা নির্ধারণ করেছিল বিইআরসি। আজ ফের ১৬ টাকা বাড়িয়ে এক হাজার ২৩৫ টাকা নির্ধারণ করা হলো।

আন্তর্জাতিক বাজার পরিস্থিতির কথা জানিয়ে নিয়মিত এলপিজির দাম সমন্বয় করে বিইআরসি। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানটি ভার্চুয়াল সংবাদ সম্মেলনে সাধারণত মাসের শুরুতে এ ঘোষণা দেয়।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

দাম বাড়ল এলপি গ্যাসের

আপডেট সময় ১১:৫০:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ৭ সেপ্টেম্বর ২০২২