ঢাকা ১১:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

রুদ্ধশ্বাস ম্যাচে জয়ের হাসি শ্রীলঙ্কার

আকাশ স্পোর্টস ডেস্ক:

জিতলে এশিয়া কাপের ফাইনালে খেলার পথ সুগম হবে। হারলেই বিদায়। এমন কঠিন সমীকরণকে সামনে রেখে ভারতকে হারাল শ্রীলংকা।

রোহিত শর্মার দলকে এশিয়া কাপের ফাইনালে পথ কঠিন করে দিল দাসুন শানাকার দল।

আগে ব্যাট করে দিলশান-করুণারত্নেদের বোলিং তোপে তেমন একটা চ্যালেঞ্জিং স্কোর গড়তে পারেনি ভারত। ৮ উইকেট হারিয়ে ১৭৩ রান তুলতে সমর্থ হয় টিম ইন্ডিয়া।

আর ১৭৪ রানের লক্ষ্য ৪ উইকেট হারিয়ে পার করে দেয় লঙ্কান ব্যাটাররা।

১৯তম ওভারে ভুবনেশ্বর কুমারের প্রথম বলে ১ রান নেন শানাকা। দ্বিতীয় বলে ১ রান নেন ভানুকা। তার পরেই ২টি ওয়াইড বল করেন ভুবি। তৃতীয় বলে চার মারেন শানাকা। চতুর্থ বলে ফের চার মারেন দাসুন। পঞ্চম বলে ১ রান নেন শানাকা। শেষ বলে ১ রান নেন ভানুকা। ওভারে মোট ১৪ রান ওঠে। ১৯ ওভারে শ্রীলঙ্কার স্কোর ৪ উইকেটে ১৬৭ রান।

জয়ের জন্য শেষ ওভারে ৭ রান দরকার শ্রীলংকা। পেসার আর্শদীপের হাতে বল তুলে দেন রোহিত। পাকিস্তানের বিপক্ষের ম্যাচের মতো আজকেও পারলেন না তিনি।

আর্শদীপের প্রথম বলে ১ রান নেন ভানুকা। দ্বিতীয় বলে ১ রান নেন শানাকা। তৃতীয় বলে ২ রান নেন ভানুকা। জয়ের জন্য ৩ বলে ৩ রান দরকার শ্রীলংকার। চতুর্থ বলে ১ রান নেন রাজাপাকসে। পঞ্চম বলে ব্যাট লাগাতে পারেননি শানাকা। তবে রান নেওয়ার জন্য দৌড়ান দুই ব্যাটার। পন্ত রান-আউটের জন্য বল ছুঁড়ে স্টাম্পে লাগাতে পারেননি। আর্শদীপও নন-স্ট্রাইকার প্রান্তে বল ছুঁড়ে স্টাম্পে লাগাতে পারেননি। শ্রীলংকা ২ রানের জন্য দৌড়ায় এবং এক বল বাকি থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় শ্রীলংকা।

শ্রীলংকার হয়ে সর্বোচ্চ রান এসেছে কুশল মেন্ডিসের ব্যাট থেকে। ওপেনিংয়ে নেমে চাহালের বলে এলবিডব্লিউ হওয়ার আগে ৩৭ বলে ৫৭ রান করেন তিনি। দ্বিতীয় সর্বোচ্চ রান আরেক ওপেনার পাথুম নিশাঙ্কার। তিনিও চাহালের শিকার। ৩৭ বলে করেন ৫২ রান।

শেষদিকে রাজাপাকসে ও অধিনায়ক শানাকা দারুণ জুটি গড়েন। রাজাপাকসে ও শানাকা দুজনেই অপরাজিত থাকেন যথাক্রমে ১৭ বলে ২৫ ও ১৮ বলে ৩৩ রানে।

এর আগে মঙ্গলবার সংযুক্ত আরব আমিরাতে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে মাত্র ১৩ রানে লোকেশ রাহুল ও বিরাট কোহলির উইকেট হারিয়ে চাপের মধ্যে পড়ে যায় ভারত।

এরপর সুরাইয়া কুমার যাদবকে সঙ্গে নিয়ে ৫৮ বলে ৯৭ রানের জুটি গড়ে দলকে চাপমুক্ত করেন অধিনায়ক রোহিত শর্মা। ১২.২ ওভারে দুই উইকেটে ১১০ রান করা ভারত এরপর ৬৩ রানের ব্যবধানে হারায় ৬ উইকেট। ইনিংসের শেষদিকে নিয়মিত উইকেট পতনের কারণে বড় স্কোর গড়ার সুযোগ হাতছাড়া করে এশিয়া কাপের রেকর্ড ৭ আসরের শিরোপাজয়ী দলটি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

রুদ্ধশ্বাস ম্যাচে জয়ের হাসি শ্রীলঙ্কার

আপডেট সময় ১১:৫০:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর ২০২২