ঢাকা ১১:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ক্রিকেটকে বিদায় বললেন রায়না

আকাশ স্পোর্টস ডেস্ক:

বাঁহাতি ব্যাটসম্যান সুরেশ রায়না ২০২০ সালের ১৫ আগস্ট আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন। এবার তিনি ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) অনুমোদিত কোনো টুর্নামেন্টে অংশ না নেওয়ার ঘোষণা দিলেন।

ভারতের সংবাদমাধ্যম ‘দৈনিক জাগরণে’ প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, সুরেশ রায়না ভারতীয় ক্রিকেটে আর খেলবেন না। বিসিসিআই এবং উত্তরপ্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের (ইউপিসিএ) কর্মকর্তাদের জানিয়েছেন রায়না।

তবে তিনি আরও বলেছেন, তিনি বিদেশি লিগ খেলতে পারেন এবং তিনি এটি রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজ দিয়ে শুরু করতে চলেছেন। ২০২২ আইপিএলের মেগা নিলামে সুরেশ রায়নাকে কোনো দলই কেনেনি।

বিসিসিআই থেকে এনওসি পাওয়ার পর সুরেশ রায়না দেশ-বিদেশের বিভিন্ন লিগে খেলতে পারবেন। তার আগে যুবরাজ সিং বিদেশি লিগ খেলেছেন এবং তিনি দেশে আয়োজিত লিগেও অংশ নিতে পারেন। সুরেশ রায়না জানিয়েছেন, তিনি ইউপিসিএ থেকে এনওসি নিয়েছেন এবং বিসিসিআই সচিব জয় শাহ এবং সহসভাপতি রাজীব শুক্লাকেও তার অবসরের বিষয়টি জানিয়েছেন।

সুরেশ রায়না নিশ্চিত করেছেন, তিনিও ১০ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজের অংশ হবেন। গত এক সপ্তাহ ধরে অনুশীলন করছেন তিনি।

সুরেশ রায়না, যিনি ২০৫টি আইপিএল ম্যাচ খেলেছেন। দক্ষিণ আফ্রিকা, শ্রীলংকা এবং সংযুক্ত আরব আমির শাহির টি-টোয়েন্টি লিগের জন্য তার সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তিনি দক্ষিণ আফ্রিকার নতুন টি-টোয়েন্টি লিগে সিএসকের মূল সংস্থা ইন্ডিয়া সিমেন্টস দ্বারা কেনা দলের হয়ে খেলতে পারেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ক্রিকেটকে বিদায় বললেন রায়না

আপডেট সময় ০৬:৫৬:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর ২০২২