ঢাকা ০১:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিনিয়োগনির্ভর ও উৎপাদনমুখী অর্থনীতি গড়ে তুলতে চায় সরকার : পরিকল্পনা প্রতিমন্ত্রী ‘জনমুখী স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে চিকিৎসকদের সক্রিয় সহযোগিতা প্রয়োজন’:মির্জা ফখরুল লন্ডনে প্রকাশ্যে ডাব খাওয়ার সময় তোপের মুখে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিম বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কে ইতিবাচক অগ্রগতি হয়েছে: সার্জিও গর কু‌ড়িগ্রা‌মে এন‌সি‌পির মি‌ছি‌লে হামলা, আহত ১০ আলিফের চোখ ফেরত দিন, আমরা চুপ হয়ে যাব: নাসীরুদ্দীন পাটওয়ারী রামপুরায় চলন্ত বাসে উঠতে গিয়ে যাত্রীর মৃত্যু জামালপুরে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ ফাঁসি দিয়ে দেন, মৃত্যুর জন্য প্রস্তুত আছি- ট্রাইব্যুনালে বললেন লতিফ সিদ্দিকী ৬০ লাখ টাকায়ও মেলেনি মুক্তি, আরও ২৭ লাখ দিতে দেরি হওয়ায় হত্যা

নির্বাচন কমিশন কী বলল তাতে কিছু যায় আসে না: মির্জা ফখরুল

আকাশ জাতীয় ডেস্ক:

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘নির্বাচন কমিশন কী বলল তাতে আমাদের এবং দেশের জনগণের কিছু যায় আসে না। আমাদের লক্ষ্য একটাই এ জবর দখলকারী সরকারকে সরিয়ে একটি নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর, সংসদ বিলুপ্ত করা এবং নতুন নির্বাচন কমিশন গঠনের মধ্য দিয়ে অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করা’।

মঙ্গলবার দুপুরে রাজধানীর শেরে বাংলা নগরে বিএনপি’র প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে স্বেচ্ছাসেবক দলের নবনির্বাচিত কমিটির পুষ্পার্ঘ অর্পণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ‘আমি এ নির্বাচন কমিশন সম্পর্কে কোনো কথা বলতে চাই না। আমরা বলেছি এ নির্বাচন কমিশন গঠন করা হয়েছিল সম্পূর্ণ বেআইনি, অনৈতিকভাবে। কারণ আমরা বারবার বলে এসেছি এই নির্বাচন কমিশন দিয়ে নির্বাচন হবে না। নির্বাচন করতে হলে একটি অবাধ নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দরকার হবে। নির্বাচনকালীন সময়ে যদি সরকার নিরপেক্ষ না হয় তাহলে অতীতে যে সকল নির্বাচন কমিশনরা কাজ করেছে তাদের যে হাল হয়েছে এখন সেই একই হাল হবে। কারণ তারা অবাধ সুষ্ঠু নির্বাচন করতে পারবে না’।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সারাফত আলী সপু, স্বেচ্ছাসেবলের সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান, গাজীপুর জেলা বিএনপির সভাপতি ফজলুল হক মিলন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানী, সাধারণ সম্পাদক রাজীব আহসান, সিনিয়র সহসভাপতি ইয়াছিন আলী, সিনিয়র যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ ও ছাত্রদলের সভাপতি রওনাকুল ইসলাম শ্রাবণ প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিনিয়োগনির্ভর ও উৎপাদনমুখী অর্থনীতি গড়ে তুলতে চায় সরকার : পরিকল্পনা প্রতিমন্ত্রী

নির্বাচন কমিশন কী বলল তাতে কিছু যায় আসে না: মির্জা ফখরুল

আপডেট সময় ০৫:১৬:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর ২০২২