ঢাকা ০৩:১৩ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

সেলস একাডেমি চালু করলো রবি

আকাশ আইসিটি ডেস্ক :

বিপণনের সঙ্গে সম্পৃক্ত কর্মীদের জন্য সেলস একাডেমি চালু করলো দেশের শীর্ষস্থানীয় ডিজিটাল সেবা প্রদানকারী কোম্পানি রবি। রবির বিপণন কর্মীদের কর্মদক্ষতা এবং নেতৃত্বের ক্ষমতা বিকাশের লক্ষ্যে একাডেমিটি গঠন করা হয়েছে।

কোম্পানির বিপণন কর্মীদের প্রশিক্ষণ দেওয়ার জন্য টেলিযোগাযোগ শিল্পে এই প্রথম এমন কোনও একাডেমি চালু করা হলো।

সম্প্রতি গুলশানে অবস্থিত রবি রিক্রিয়েশন ক্লাবে সেলস একাডেমির উদ্বোধন করা হয় বলে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এসময় উপস্থিত ছিলেন রবির ভারপ্রাপ্ত সিইও অ্যান্ড চিফ ফিন্যান্সিয়াল অফিসার এম. রিয়াজ রশীদ, চিফ কমার্শিয়াল অফিসার শিহাব আহমেদ এবং চিফ হিউম্যান রিসোর্সেস অফিসার মো. ফয়সাল ইমতিয়াজ খান।

মালয়েশিয়া থেকে অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে অনুষ্ঠানে যোগ দেন আজিয়াটা গ্রুপের চিফ পিপল অফিসার নরলিদা আজমী। সারা দেশের রবির আঞ্চলিক সেলস টিমও ডিজিটাল উপায়ে অনুষ্ঠানে যোগ দেন।

প্রচলিত প্রশিক্ষণ পদ্ধতির বাইরে বিপণন কর্মীদের জন্য বিভিন্ন অভিজ্ঞতা-ভিত্তিক শিক্ষার সুযোগ তৈরি করবে রবির সেলস একাডেমি। প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের অগ্রগতির মূল্যায়নে আধুনিক ও কার্যকর মূল্যায়ন পদ্ধতি অনুসরণ করা হবে।

রবির বিপণন কর্মীদের শিক্ষা ও উন্নয়নের পাশাপাশি কর্মজীবনের পরিকল্পনায় সহায়তা প্রদানে একটি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে রবি সেলস একাডেমি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

২০২৭ সালে শুরু হতে পারে তিস্তা মহাপরিকল্পনার কাজ

সেলস একাডেমি চালু করলো রবি

আপডেট সময় ০৯:৪৮:৪৪ অপরাহ্ন, সোমবার, ৫ সেপ্টেম্বর ২০২২