ঢাকা ০৯:৩০ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

টি-টোয়েন্টি থেকে অবসর নিলেন মুশফিক

আকাশ স্পোর্টস ডেস্ক:

এশিয়া কাপে ব্যাট হাসেনি মুশফিকুর রহিমের। এ নিয়ে সমালোচনার ঝড়ে পড়েছেন তিনি। আর এমন সমালোচনার মাঝে দেশে ফিরেই ক্রিকেটের এই খুদে সংস্করণ থেকে অবসরের ঘোষণা দিলেন মি. ডিপেন্ডেবল।

রোববার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক দীর্ঘ স্ট্যাটাস দিয়ে এ ঘোষণা দিয়েছেন মুশফিক। তবে বাকি দুই ফরম্যাট চালিয়ে যাবেন বলে জানিয়েছেন তিনি।

তিনি লিখেছেন, সবাইকে সালাম এবং শুভেচ্ছা। দীর্ঘ ক্রিকেট ক্যারিয়ারের যাত্রায় আমি আপনাদের সবাইকে পাশে পেয়েছি। ভালো এবং খারাপ দুই সময়েই আপনাদের অকুন্ঠ সমর্থন আমার প্রেরণা। টি টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ার থেকে আজ আমি অবসর নিচ্ছি। তবে বাংলাদেশের হয়ে টেস্ট এবং ওয়ানডে খেলা চালিয়ে যাব। আশা করছি এই দুই ফরম্যাটে আমি আরও কিছু নিয়ে আসতে পারব দেশের জন্য।

আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নিলেও কুড়ি ওভারের ফ্রাঞ্চাইজি লিগ খেলে যাবেন মুশফিক।

তিনি লিখেছেন, বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) সহ অন্যান্য ফ্রাঞ্চাইজি লিগে আমি আমার খেলা চালিয়ে যাব টি টোয়েন্টি ফরম্যাটে।

আলহামদুলিল্লাহ। সবার নিকট কৃতজ্ঞতা। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

২৬ অক্টোবর চারদিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

টি-টোয়েন্টি থেকে অবসর নিলেন মুশফিক

আপডেট সময় ১২:৩৮:৫৫ অপরাহ্ন, রবিবার, ৪ সেপ্টেম্বর ২০২২