ঢাকা ০১:৩২ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

দ. আফ্রিকার টি-২০ লিগের নিলামে একমাত্র বাংলাদেশি খালেদ

আকাশ স্পোর্টস ডেস্ক:

দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগ এসএ২০-এর নিলামে নাম দিয়েছেন বাংলাদেশের পেসার খালেদ আহমেদ।

প্রাথমিক তালিকায় নাম থাকা ২৮৫ বিদেশির মধ্যে তিনি-ই একমাত্র বাংলাদেশি ক্রিকেটার।

প্রথমবারের মতো আয়োজিত হতে যাওয়া টুর্নামেন্টের নিলামে তালিকায় মোট ৫৩৩ জন ক্রিকেটারদের মধ্যে নেই কোনো ভারতীয় ক্রিকেটার। আইপিএলের বাইরে খেলতে দেওয়া হয় না বলে তালিকায় যুক্ত হতে পারেননি রোহিত, কোহলি, রাহুলরা।

জানা গেছে, বাংলাদেশের খালেদ আহমেদ নিলাম তালিকায় নাম লিখিয়েছেন ১ লাখ ৭৫ হাজার র‌্যান্ড (দক্ষিণ আফ্রিকার মুদ্রা) বা ৯ লাখ ৬১ হাজার টাকা ভিত্তিমূল্যে।

সবচেয়ে বেশি ১৭ লাখ ৫০ হাজার র‌্যান্ডে (বাংলাদেশি মুদ্রায় ৯৬ লাখ টাকায়) নাম তুলেছেন ওয়েস্ট ইন্ডিজের জেডেন সিলস এবং ওডেন স্মিথ।

দক্ষিণ আফ্রিকার এই টি-টোয়েন্টি টুর্নামেন্টটিতে অংশ নিচ্ছে ৬টি ফ্র্যাঞ্চাইজি। সব কটি দলের মালিকানা কিনেছে আইপিএলের ফ্র্যাঞ্চাইজি মালিকরা।

সর্বোচ্চ ১৭ জন নিয়ে দল তৈরি করতে পারবে প্রতিটি ফ্রাঞ্চাইজি। এরই মধ্যে প্রতিটি দল ২ থেকে ৫ জন ক্রিকেটার নিলামের বাইরে থেকে দলে ভিড়িয়ে নিয়েছে।

আগামী ১৯ সেপ্টেম্বর নিলাম অনুষ্ঠিত হওয়ার কথা। টুর্নামেন্ট শুরু হবে আগামী বছরের জানুয়ারিতে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

দ. আফ্রিকার টি-২০ লিগের নিলামে একমাত্র বাংলাদেশি খালেদ

আপডেট সময় ০৭:১৮:১০ অপরাহ্ন, শনিবার, ৩ সেপ্টেম্বর ২০২২