ঢাকা ০৯:২৯ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

দেশে ফিরল টাইগাররা, ফেরেননি ক্লান্ত সুজন

আকাশ স্পোর্টস ডেস্ক: 

আফগানিস্তান আর শ্রীলংকার বিপক্ষে টানা দুই ম্যাচ হেরে এশিয়া কাপ মিশন শেষ করেছে বাংলাদেশ দল। ৬ দলের মধ্যে সবার আগেই ব্যাগ গুছিয়ে আজ দেশে ফিরেছে লাল-সবুজের প্রতিনিধিরা।

শনিবার সকাল ১০টায় শাহাজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে নামেন সাকিব আল হাসানরা। গণমাধ্যমকে এড়িয়েই ব্যক্তিগত গাড়িতে চড়ে বিমানবন্দর ত্যাগ করেন তারা সবাই।

দলের সাথে আজ সব খেলোয়াড় ফিরলেও ফেরেননি টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন। আমিরাতেই রয়ে গেছেন।

জানা গেছে, শরীর ও মন ভালো নেই সুজনের। এশিয়া কাপে বাংলাদেশ দলের ব্যর্থতায় মন-মেজাজ ভালো নেই তার। সুজন নিজেই সে কথা জানান।

শুক্রবার দুবাইতে পরিবার নিয়ে টিম হোটেল থেকে বেরোনোর সময় বাংলাদেশি সাংবাদিকদের মুখোমুখি হন সুজন।

তখনই তিনি বলেন, আমার একটুও ভালো লাগছে না। খুব স্ট্রেস গেছে গতকয়টা দিন। এখনই দেশে চলে যেতে পারলে ভালো হতো। পরিবার নিয়ে একটু ঘুরে আসি। আগামীকাল (রোববার) যাব।

এদিকে কোচিং স্টাফের মধ্যে থেকে জেমি সিডন্স, অ্যালান ডোনাল্ড এবং শেন ম্যাকডারমট ফিরে গেছেন নিজ নিজ দেশে।

টাইগারদের ফেরার বিষয়ে জানা গেছে, আগামী ১২ তারিখ থেকে টেকনিক্যাল কনসালট্যান্ট শ্রীধরন শ্রীরামের অধীনে কয়েকদিনের ক্যাম্প করবে ক্রিকেটাররা।

উল্লেখ্য, আশার বাণী না শুনিয়েই এশিয়া কাপ খেলতে সংযুক্ত আরব আমিরাতে গিয়েছিল বাংলাদেশ।

অধিনায়ক সাকিব আল হাসান জানিয়েছিলেন, শিরোপা জয় বা ফাইনালে ওঠা এবারের লক্ষ্য নয়; কারণ সুপার ফোরে ওঠাই অনেক বড় একটি পাওয়া হবে টাইগারদের। কারণ টুর্নামেন্টটি টি-টোয়েন্টি ফরম্যাটের।

তবে অনন্ত একটি জয় আশা করেছিল বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা। সেটাও পূরণ করতে পারেনি সাকিব বাহিনী।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

২৬ অক্টোবর চারদিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

দেশে ফিরল টাইগাররা, ফেরেননি ক্লান্ত সুজন

আপডেট সময় ১২:২৩:৩৩ অপরাহ্ন, শনিবার, ৩ সেপ্টেম্বর ২০২২