ঢাকা ১১:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

শ্রীলঙ্কাকে ১৮৪ রানের টার্গেট দিল টাইগাররা

আকাশ স্পোর্টস ডেস্ক:

শ্রীলঙ্কার বিপক্ষে অঘোষিত নকআউট ম্যাচে আজ দারুণ পুঁজি সংগ্রহ করেছে বাংলাদেশ। ব্যাট করে ৭ উইকেট হারিয়ে ১৮৩ রান করেছে টাইগাররা। ফলে লঙ্কানদের সামনে ১৮৪ রান চ্যালেঞ্জ দাঁড়াল।

নাইম শেখ আর এনামুল বিজয়ের বদলে ওপেনিংয়ে নামেন মেহেদি হাসান মিরাজ আর সাব্বির রহমান। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে ভালো শুরু হয় বাংলাদেশের।

তবে ১৯ রানেই ভেঙে যায সাব্বির-মিরাজের জুটি। একজনের অভিষেক, আরেকজন আন্তর্জাতিক ক্রিকেট ফিরেন তিন বছর পর। তবে শেষ পর্যন্ত জিতলেন অভিষিক্ত শ্রীলঙ্কান পেসার আসিতা ফার্নান্দোই।

শর্ট বলে ঠিক স্বস্তিতে ছিলেন না মিরাজ বা সাব্বির, এবার পুল করতে গিয়ে টাইমিং করতে পারেননি সাব্বির। এজড হয়েছেন, উইকেটের পেছনে ধরা পড়ার আগে করেছেন ৬ বলে ৫ রান। মিরাজ ও সাব্বিরের ওপেনিং জুটি টিকল ২.৫ ওভার, উঠেছে ১৯ রান।

কিন্তু হাসারাঙ্গা ডি সিলভাল বলে ৩৮ রানে থেমে গেলেন মেহেদি হাসান মিরাজ। ২৬ বলে তিনি ২টি ৬ ও ২টি ৪ মারেন।

ব্যাট করতে নেমে বেশিক্ষণ টিকতে পারেননি মুশফিকুর রহিম। করুণারত্নের বলে উইকেটরক্ষকের হাতে ক্যাচ তুলে দেন এই ব্যাটার; ৪ রান নিয়ে ফেরেন সাজঘরে।

মিরাজ-মুশফিকের বিদায়ের পর দলের হাল ধরেন সাকিব আল হাসান। ব্যাট হাতে গড়েন দারুণ এক রেকর্ড। দেশের হয়ে টি-টোয়েন্টিতে প্রথম ব্যাটার হিসেবে ৬০০০ রানের কীর্তি গড়লেন টাইগার অধিনায়ক।

এই রেকর্ড গড়ে অবশ্য বেশিক্ষণ আর থিতু হতে পারেননি সাকিব। মহেশ থিকসানার বল বুঝে উঠতে পারেননি তিনি। বোল্ড হয়ে হারান উইকেট। এর আগে ২২ বলে ৩ চারে খেলেন ২৪ রানের ইনিংস।

এরপর উইকেটে এসে ঝড় তোলেন আফিফ হোসেন। তিনি ২২ বলে করেন ৩৯। আর মোসাদ্দেক হোসেন অপরাজিত থাকের ৯ বলে ২৪ রান করে।

অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদ খেলেন ২২ বলে ২৭ রানের ইনিংস ও মাহেদী হাসান করেন ১ রান।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

শ্রীলঙ্কাকে ১৮৪ রানের টার্গেট দিল টাইগাররা

আপডেট সময় ১০:৩১:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর ২০২২