ঢাকা ০৯:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ট্রেসেবিলিটি নিশ্চিত হলে মূল্যশৃঙ্খলের দুর্বলতা চিহ্নিত করা সহজ হবে : বাণিজ্যমন্ত্রী কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগে জনপ্রশাসন হবে জনবান্ধব: জনপ্রশাসন উপদেষ্টা দেশ আবার পুরোনো অন্ধকার পথে ফিরে যাচ্ছে: জামায়াত আমির তারেক রহমান এখন শেখ হাসিনার পথে হাঁটছেন: সারজিস আলম ৫০ হাজার শিক্ষার্থীকে প্রশিক্ষণ দেবে ইউজিসি রক্তমাখা পতাকা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ জুলাই যোদ্ধা শেখ আজিজুরের দুই মাসের মধ্যে রমেক হাসপাতালের আইসিইউ শয্যা ২০টিতে উন্নীত করা হবে: আসাদুল হাবীব দুলু আ.লীগ যেভাবে হামলা করেছিল, একইভাবে বিএনপি করছে: নাহিদ ইসলাম পানি প্রবাহে প্রতিবন্ধকতা সৃষ্টি করলে বরদাশত করা হবে না: মেয়র শাহাদাত বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা নিতে রাজি মিয়ানমার

পুলিশ ও আ.লীগ সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে: রিজভী

আকাশ জাতীয় ডেস্ক:

পুলিশ ও আওয়ামী লীগের নেতা-কর্মীরা সারাদেশে সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, সরকার রক্ত পিপাসু। এরা ক্ষমতায় নেশায় বেপরোয়া হয়ে গেছে।

বৃহস্পতিবার এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, ‘আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে নারায়ণগঞ্জের শহরের ২নং রেলগেট এলাকায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর শান্তিপূর্ণ র‌্যালিতে পুলিশ অতর্কিত গুলি চালিয়ে শাওন নামের এক যুবদল নেতাকে হত্যা করেছে। গুলিবিদ্ধ হয়েছে শতাধিক নেতাকর্মী।’

তিনি বলেন, ‘একই সময়ে নেত্রকোনায় পৌর শহরের ছোটবাজার এলাকায় দলীয় কার্যালয়ের সামনে বিএনপির ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনের সময় পুলিশ ও আওয়ামী সন্ত্রাসীরা হামলা চালায়। এখানে বিএনপির অর্ধশতাধিক নেতাকর্মীকে আহত করা হয়।’

হত্যা ও হামলার নিন্দা জানিয়ে তিনি বলেন, ‘এই সরকার রক্ত পিপাসু সরকার। এরা ক্ষমতায় নেশায় বেপরোয়া হয়ে গেছে। আর কত রক্ত ঝড়লে গণতন্ত্র মুক্ত হবে? আমরা প্রস্তুত। তবুও আমরা মানুষের অধিকার ফেরত চাই। এই জালিম শাহী সরকারের পতন ঘটিয়েই সব হত্যা, অন্যায়, হামলার বিচার করা হবে।’

রুহুল কবির রিজভী পুলিশের গুলিতে নিহত যুবদল নেতা শাওনের রূহের মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা করেন এবং এই হত্যার বিচার দাবি করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ট্রেসেবিলিটি নিশ্চিত হলে মূল্যশৃঙ্খলের দুর্বলতা চিহ্নিত করা সহজ হবে : বাণিজ্যমন্ত্রী

পুলিশ ও আ.লীগ সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে: রিজভী

আপডেট সময় ০৬:৪৬:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর ২০২২