ঢাকা ১০:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বাংলাদেশকে হারিয়ে সুপার ফোরে আফগানিস্তান

আকাশ স্পোর্টস ডেস্ক:  

জয় দিয়ে এবারের এশিয়া কাপের মিশন শুরু করেছিল আফগানিস্তান। নিজেদের প্রথম ম্যাচে প্রতিপক্ষ শ্রীলঙ্কাকে তারা উড়িয়ে দিয়েছিল ৮ উইকেটের বড় ব্যবধানে। মঙ্গলবার (৩০ আগস্ট) গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে এবার বাংলাদেশকে হারিয়ে সুপার ফোর নিশ্চিত করলো দলটি। ১২৮ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ৩ উইকেট হারিয়ে ৯ বল বাকি থাকতেই জয় তুলে নিয়ে মাঠ ছাড়লো রশিদ-নবীরা।

এদিন, শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে ‘বি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে টস জিতে আগে ব্যাট করতে নামে বাংলাদেশ। কিন্তু শুরুতেই আফগানদের বোলিং তোপের মুখে পড়ে। ২৮ রানেই হারিয়ে বসে ৪ উইকেট। সেখান থেকে দলকে টেনে তোলার চেষ্টা করেন মাহমুদউল্লাহ ও আফিফ। এই জুটি দলীয় সংগ্রহে ২৫ রান যোগ করে। এরপর মাহমুদউল্লাহ ও মোসাদ্দেক ষষ্ঠ উইকেটে যোগ করেন ৩৬ রান। শেষ দিকে মোসাদ্দেক ও মাহেদী ৩৮ রান যোগ করেন দলীয় সংগ্রহে। তাতে ২০ ওভারে ১২৭ রানের সংগ্রহ পায় বাংলাদেশ।

ব্যাট হাতে বাংলাদেশের মোসাদ্দেক চারটি চার ও ১ ছক্কায় সর্বোচ্চ ৪৮ রান করেন। মাহমুদউল্লাহ করেন ১ চারে করেন ২৫ রান। তৃতীয় সর্বোচ্চ ১৪ রান করেন শেখ মাহেদী। বল হাতে আফগানিস্তানের মুজিব উর রহমান ও রশিদ খান ৩টি করে উইকেট নেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

বাংলাদেশকে হারিয়ে সুপার ফোরে আফগানিস্তান

আপডেট সময় ১১:১৬:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ অগাস্ট ২০২২