ঢাকা ০৪:০০ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

প্রেমের অভিনয় করে টাকা হাতিয়ে নেওয়া চক্রের ৬ সদস্য গ্রেফতার

আকাশ জাতীয় ডেস্ক:  

গাজীপুরে প্রেমের অভিনয় করে নির্ধারিত জায়গায় আটকে নগ্ন ভিডিও মোবাইলে ধারণ করে টাকা হাতিয়ে নেওয়া চক্রের ছয় সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব।

তারা হলেন- মেহেদী হাসান সঞ্চয় (১৯), লিপি আক্তার স্বর্ণা (৩৮), মোছা. লাভলী আক্তার (৩৯), আবু হানিফ (৩৪), মো. বাদল মিয়া (৩৮) ও মো. গোলাম রাব্বী (২০)।

মঙ্গলবার বিকালে র‌্যাব-১ গাজীপুর পোড়াবাড়ি ক্যাম্পের কোম্পানি কমান্ডার এএসএম মাঈদুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, সোমবার সন্ধ্যায় প্রতারণার স্বীকার এক ভুক্তভোগীর ভাই র্যা ব ক্যাম্পে এসে জানান- অজ্ঞাত এক ব্যক্তি ভিকটিমকে কৌশলে গাজীপুরের শ্রীপুরের অজ্ঞাত স্থানে নিয়ে আটক রেখে মারধর করে তার কাছে থাকা সব কিছু ছিনিয়ে নিয়েছে এবং তাকে ছেড়ে দিতে এক লাখ টাকা দাবি করছে।

তথ্য পাওয়ার পরপরই র‌্যাব গোয়েন্দা নজর বৃদ্ধিসহ ভিকটিমকে উদ্ধার করতে মাঠে নামে। ওই দিন রাত সাড়ে ৯টায় র‌্যাবের একটি দল উপজেলার মুলাইদ মধ্যপাড়া গ্রামের টুটুলের ভাড়া বাড়িতে অভিযান চালিয়ে ছয়জনকে গ্রেফতার করে।

এ সময় গ্রেফতারকৃতদের কাছ থেকে অশ্লীল ছবি ও গোপন ভিডিও ধারণের কাজে ব্যবহার করা একটিসহ সাতটি মোবাইল ফোন, নগদ টাকা ও একটি লোহার পাত জব্দ করা হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরিত্রিয়া সীমান্তে ইথিওপীয় সেনার অগ্রগতি, বাড়ছে নতুন যুদ্ধের শঙ্কা

প্রেমের অভিনয় করে টাকা হাতিয়ে নেওয়া চক্রের ৬ সদস্য গ্রেফতার

আপডেট সময় ১০:২৭:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ অগাস্ট ২০২২