ঢাকা ১১:০২ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

নেতা হিসেবে বাবরের চেয়ে এগিয়ে রোহিত: ইউনিস খান

আকাশ স্পোর্টস ডেস্ক: 

আগামিকাল রবিবারএশিয়া কাপে চির-প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে খেলবে ভারত। দুবাইয়ে এই টি২০ ম্যাচ ঘিরে চড়ছে উত্তেজনার পারদ। অধিনায়ক হিসেবে রোহিত শর্মার ট্র্যাক রেকর্ড দুর্দান্ত। অন্যদিকে বাবর আজমও কম যান না।

তবে সাবেক পাকিস্তানি ব্যাটার ইউনিস খান কিন্তু অধিনায়ক হিসেবে রোহিত শর্মাকে একটু হলেও এগিয়ে রাখছেন। ব্যাটার হিসেবে অবশ্য দুইজনকেই দলের জন্য সমান গুরুত্বপূর্ণ মনে করছেন তিনি। রোহিতকে নেতা হিসেবে এগিয়ে রাখার কারণ হিসেবে ইউনিস বলেছেন, রোহিত বেশ কিছুদিন মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে খেলেছেন।

ইউনিস বললেন, আমরা জানি রোহিত এবং বাবর বড় রান করায় কতটা অবদান রাখে। একই সঙ্গে গুরুত্বপূর্ণ ইনিংস খেলায় দুজনেই সমান। কিন্তু নেতৃত্বের দিক থেকে দেখলে বাবরের থেকে কিছুটা এগিয়ে রোহিত। কারণ ও টিম ইন্ডিয়ার সিনিয়র দলের দীর্ঘদিনের সদস্য এবং ভাল অধিনায়কের অধীনে খেলেছে। তাই সেই অভিজ্ঞতা রোহিতকে সুবিধা দেবে।

২০২১ সালে বিরাট কোহলির থেকে টি-২০ এর অধিনায়কত্ব রোহিত শর্মার হাতে আসে। আর দুইটি ম্যাচ জিতলেই ক্ষুদ্রতম ফর্ম্যাটে ভারতের দ্বিতীয় সফলতম অধিনায়ক হবেন। তার সামনে থাকবে কিংবদন্তি মহেন্দ্র সিং ধোনি। ২০২০ সালের আগস্ট মাসে আন্তর্জাতিক ক্যারিয়ার থেকে অবসর নেন ভারতের সফলতম অধিনায়ক ধোনি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

২৬ অক্টোবর চারদিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

নেতা হিসেবে বাবরের চেয়ে এগিয়ে রোহিত: ইউনিস খান

আপডেট সময় ০৭:৩৫:৪১ অপরাহ্ন, শনিবার, ২৭ অগাস্ট ২০২২