ঢাকা ০৮:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

‘কেউ বলতে পারবে না দলের কারো চার-ছক্কা মারার সামর্থ্য নেই’

আকাশ স্পোর্টস ডেস্ক: 

পাওয়ার হিটিং নিয়ে আফসোস শোনা যায় নিয়মিতই। ক্রিকেটাররাও নিজেদের শারিরীক শক্তি অন্যদের মতো না হওয়ার কারণ দেখান।

এক্ষেত্রে যেন ব্যতিক্রমই হলেন এনামুল হক বিজয়। তিনি বলছেন, চার-ছক্কা হাঁকানোর সামর্থ্য দলের সবারই আছে।

এশিয়া কাপ খেলতে বর্তমানে সংযুক্ত আরব আমিরাতে আছে বাংলাদেশ দল। গত দুইদিন আইসিসির একাডেমি মাঠে ফ্লাডলাইটের আলোর নিচে অনুশীলন করেছেন ক্রিকেটাররা। শুক্রবারের অনুশীলন শেষে বিসিবির পাঠানো এক ভিডিও বার্তায় বিজয়ের কণ্ঠে পাওয়ার হিটিং নিয়ে ভিন্ন সুর শোনা যায়।

তিনি বলেছেন, ‘আমি প্রায় ১০ বছর ধরে বিপিএল খেলছি, বাংলাদেশের হয়েও খেলছি। আমার কাছে মনে হয়েছে, আমাদের যে মেধা আর পরিশ্রম, তাতে পাওয়ার হিটিংয়ের চেয়ে পরিকল্পনা বেশি। কেউ বলতে পারবে না দলের কেউ চার-ছক্কা মারতে পারে না বা সামর্থ্য নেই। শতভাগ সামর্থ্য নিয়েই বাংলাদেশ দলে খেলতে হয়। সবারই পাওয়ার হিটিংয়ে চার-ছক্কা মারার সামর্থ্য আছে।

আমরা কোন বোলারকে পিক করব, কোন বোলারের বলে সিঙ্গেলস বের করব, কখন মারা উচিত, কখন মারা উচিত না এসব বুঝতে হবে। ব্যাটারদের সবাই কমবেশি মারতে পারে। তাদের নিজস্ব সময় দেওয়া উচিত। ১০ বল হোক বা ৩/৪ বল হোক। এরপর চেষ্টা করলে প্রত্যেক খেলোয়াড়েরই চার-ছক্কা মারার সামর্থ্য আছে। ’

উন্নতির পথ জানিয়ে বিজয় বলেছেন, ‘আমার মনে হয় না ক্রিকেটারদের হতাশ হওয়ার কিছু আছে। অনুশীলনের মাধ্যমে উন্নতি সম্ভব। আশা করি এই কোচ, সাকিব ভাই’র অধীনে আমরা যথেষ্ট উন্নতি করব পাওয়ার হিটিংয়ে। এটা প্রক্রিয়ার বিষয়, একদিনে হয়ে যাবে তা না। ৩ মাসে হবে, ৬ মাসে হবে। সবাই শতভাগ চেষ্টা করবে উন্নতি করার। ’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

‘কেউ বলতে পারবে না দলের কারো চার-ছক্কা মারার সামর্থ্য নেই’

আপডেট সময় ০৭:৩২:৩১ অপরাহ্ন, শনিবার, ২৭ অগাস্ট ২০২২