ঢাকা ০২:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিনিয়োগনির্ভর ও উৎপাদনমুখী অর্থনীতি গড়ে তুলতে চায় সরকার : পরিকল্পনা প্রতিমন্ত্রী ‘জনমুখী স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে চিকিৎসকদের সক্রিয় সহযোগিতা প্রয়োজন’:মির্জা ফখরুল লন্ডনে প্রকাশ্যে ডাব খাওয়ার সময় তোপের মুখে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিম বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কে ইতিবাচক অগ্রগতি হয়েছে: সার্জিও গর কু‌ড়িগ্রা‌মে এন‌সি‌পির মি‌ছি‌লে হামলা, আহত ১০ আলিফের চোখ ফেরত দিন, আমরা চুপ হয়ে যাব: নাসীরুদ্দীন পাটওয়ারী রামপুরায় চলন্ত বাসে উঠতে গিয়ে যাত্রীর মৃত্যু জামালপুরে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ ফাঁসি দিয়ে দেন, মৃত্যুর জন্য প্রস্তুত আছি- ট্রাইব্যুনালে বললেন লতিফ সিদ্দিকী ৬০ লাখ টাকায়ও মেলেনি মুক্তি, আরও ২৭ লাখ দিতে দেরি হওয়ায় হত্যা

সরকারের শেষ রক্ষা হবে না: টুকু

আকাশ জাতীয় ডেস্ক:  

সরকারের শেষ রক্ষা হবে না মন্তব্য করেছেন জাতীয়তাবাদী যুবদলের সভাপতি সুলতান সালাহউদ্দিন টুকু। তিনি বলেন, অবৈধভাবে ক্ষমতা দখলে রাখতে যতই বহিঃশক্তির ধরনা দিক এবার আওয়ামী লীগ সরকারের শেষ রক্ষা হবে না। জনগণ এবার রুখে দাঁড়াবে।

বৃহস্পতিবার রাজধানীর শাজাহানপুর থানা যুবদলের কর্মীসভায় তিনি এসব কথা বলেন।

বিএনপির এই নেতা আরও বলেন, নিজেদের ভোটাধিকার, মানবাধিকার রক্ষায় এই সরকারের ‘আয়নাঘর’ভেঙে চুরমার করে দেবে। জনগণকে সঙ্গে নিয়ে বিএনপি আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে। পালানোর রাস্তাও খুঁজে পাবে না ক্ষমতাসীন আওয়ামী লীগ। প্রত্যেক অপকর্মের কড়ায়-গণ্ডায় হিসেব নেওয়া হবে।

ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের উদ্যোগে আয়োজিত সভায় সুলতান সালাহউদ্দিন টুকু বলেন, ‘বিরোধী দলের নেতাকর্মীদের গুম, খুন, হত্যা, নির্যাতন করে দেশকে নরকপুরীতে পরিণত করেছে আওয়ামী লীগ সরকার। একদিকে বিরোধী মত দমনে স্টিমরোলার চালানো হচ্ছে অন্যদিকে লুটপাট করে দেশকে দেউলিয়ার দিকে নিয়ে যাচ্ছে।’

তিনি বলেন, ‘শুধু ক্ষমতায় থাকার জন্য দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বকে অন্য দেশের কাছে ইজারা দেওয়ার চেষ্টা করছে। এভাবে চলতে থাকলে দেশের অস্তিত্ব হুমকির মুখে পড়বে। যেটা দেশের যুব সমাজ কখনো মেনে নেবে না। তাই এখন থেকেই প্রস্তুতি গ্রহণ করতে হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের গণতন্ত্র ও মাদার অব ডেমোক্রেসি খালেদা জিয়ার মুক্তির আন্দোলনের ডাক দেবেন। সেই আন্দোলনে সবাইকে ঝাঁপিয়ে পড়তে হবে।’

এ সময় যুবদলের সাধারণ সম্পাদক মোনায়েম মুন্না বলেন, সোজা আঙুলে ঘি ওঠে না। আঙুল বাঁকা করতে হবে। এই সরকারকে যতই ভালো কথা বলা হোক, গণতন্ত্র ফিরিয়ে দেওয়ার আহ্বান জানানো হোক তাতে তারা কর্ণপাত করছে না। এবার তাই আওয়ামী লীগকে সঠিক রাস্তায় আনতে বিএনপিকে রাজপথের নামার প্রস্তুতি নিতে হবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনু, ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের আহ্বায়ক গোলাম মাওলা শাহীন, সদস্য সচিব খন্দকার এনামুল হক এনাম প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিনিয়োগনির্ভর ও উৎপাদনমুখী অর্থনীতি গড়ে তুলতে চায় সরকার : পরিকল্পনা প্রতিমন্ত্রী

সরকারের শেষ রক্ষা হবে না: টুকু

আপডেট সময় ১১:২৭:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ অগাস্ট ২০২২