ঢাকা ১২:০৫ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার

‘আল্লাহ ব্যতীত জাতীয় নির্বাচন বন্ধ করার শক্তি কারো নেই’

আকাশ জাতীয় ডেস্ক:  

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু বলেছেন, ‘আল্লাহ ব্যতীত এমন কোনো শক্তি নেই আগামী জাতীয় নির্বাচন বন্ধ করতে পারে।

নির্বাচন নিয়ে ষড়যন্ত্রকারীদের উদ্দেশে তিনি বলেন, ‘যে যত ষড়যন্ত্রই করেন না কেন? যত জায়গায়ই ধরনা দেন না কেন আর যত কথাই বলেন না কেন? কোনো লাভ হবে না।বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম দেশ।সংবিধানের আলোকে দেশ চলছে। সংবিধানের ভিত্তিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। কারো শক্তি নেই এই নির্বাচন বানচাল কিংবা পিছিয়ে দেওয়ার।’

বুধবার রাজধানীর ডিপ্লোমা ইনঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জাতীয় শোক দিবস উপলক্ষ্যে কেন্দ্রীয় ১৪ দল আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে আমু এসব কথা বলেন।

আওয়ামী লীগের এই প্রবীণ নেতা বলেন, ‘এদেশে হত্যা, খুন ও ষড়যন্ত্রের রাজনীতিতে যারা জড়িত তাদেরকে রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিকভাবে প্রতিষ্ঠিত করেছে জিয়াউর রহমান এবং খালেদা জিয়া। অপরাজনীতির যারা বাহক তাদের সব ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে আগামী সেপ্টেম্বর মাস থেকে রাজপথে থাকবে ১৪ দল।’

নির্বাচনকালীন সরকার নিয়ে যারা কথা বলছে তাদের বক্তব্য স্পষ্ট নয় বলে মন্তব্য করেন আমির হোসেন আমু। তিনি বলেন, ‘এ নিয়ে যারা মাঠ গরম করতে চান, তারা কখনো জাতীয় সরকার, কখনো তত্ত্বাবধায়ক সরকার আবার কখনো অন্তর্বর্তীকালীন সরকারের কথা বলছেন। আসলে তারা কী চাচ্ছেন নিজেরাই জানেন না।’

আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মৃনাল কান্তি দাসের সঞ্চালনায় অলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন- আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ১৪ দলের নগর সমন্বয়ক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম, প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি, জাতীয় পার্টি জেপির সাধারণ সম্পাদক শেখ শহিদুল ইসলাম, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সাধারণ সম্পাদক শিরিন আখতার এমপি, বাংলাদেশের সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেন, গণআজাদী লীগের সভাপতি অ্যাডভোকেট এসকে সিকদার, বাসদের আহ্বায়ক রেজাউর রশিদ, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী, সাধারণ সম্পাদক মো. হুমায়ূন কবির, সাবেক সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান, সাধারণ সম্পাদক এসএম মান্নান কচি প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পরিবার পরিকল্পনা: বাংলাদেশের সাফল্য ও আগামীর চ্যালেঞ্জ

‘আল্লাহ ব্যতীত জাতীয় নির্বাচন বন্ধ করার শক্তি কারো নেই’

আপডেট সময় ১০:১৮:১০ অপরাহ্ন, বুধবার, ২৪ অগাস্ট ২০২২