ঢাকা ১০:৫৬ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বাংলাদেশকে তেল আমদানির প্রস্তাব দিয়েছে রাশিয়া

আকাশ জাতীয় ডেস্ক:  

ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেক্সান্ডার ভি মান্টিটস্কি বলেছেন, বাংলাদেশকে অপরিশোধিত ও পরিশোধিত তেল আমদানির প্রস্তাব দিয়েছে রাশিয়া। তবে এ ক্ষেত্রে সিদ্ধান্ত বাংলাদেশকেই নিতে হবে। এ নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা চলছে।

বুধবার (২৪ আগস্ট) ঢাকাস্থ রাশিয়ার দূতাবাসে এক গোলটেবিল আলোচনায় তিনি এ তথ্য জানান।

ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের ৬ মাস পূর্তিতে আয়োজিত এই গোলটেবিল আলোচনায় বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত।

এক প্রশ্নের জবাবে আলেক্সান্ডার মান্টিটস্কি বলেন, বৈশ্বিক খাদ্য সংকট নিয়ে আমাদের উদ্বেগ রয়েছে। সে কারণে ইউক্রেন থেকে খাদ্য সরবরাহ স্বাভাবিক রাখতে রাশিয়া উদ্যোগ নিয়েছে। তবে বৈশ্বিক অর্থনৈতিক সংকটে রাশিয়ার কোনো দায় নেই। কেননা রাশিয়া কোনো ধরনের অর্থনৈতিক নিষেধাজ্ঞা দেয়নি, ইউরোপ ও যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দিয়েছে। সে কারণে এই সংকটে আপনারা রাশিয়াকে কোনো দোষ দেবেন না।

অন্য এক প্রশ্নের জবাবে রাশিয়ার রাষ্ট্রদূত বলেন, ইউক্রেনে পরমাণু অস্ত্র ব্যবহারের কোনো ইচ্ছা নেই মস্কোর।

তিনি জানান, বাংলাদেশের সঙ্গে রাশিয়া থেকে খাদ্য আমদানি ইস্যুতে আলোচনা চলছে। খাদ্য নিরাপত্তায় সহায়তা দেবে রাশিয়া।

অপর এক প্রশ্নের জবাবে রাশিয়ার রাষ্ট্রদূত বলেন, আর্থিক লেনদেনের বিষয়ে রাশিয়া ও বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে আলোচনা চলছে। এ বিষয়ে তারা সিদ্ধান্ত নেবে।

রাশিয়ার জ্বালানি গ্যাজপ্রম বাংলাদেশে তেল-গ্যাস অনুসন্ধানে সহায়তা দেবে কিনা জানতে চাইলে তিনি বলেন, এক্ষেত্রে বাংলাদেশকেই সিদ্ধান্ত নিতে হবে।

ইউক্রেন যুদ্ধ নিয়ে এক প্রশ্নের উত্তরে রাষ্ট্রদূত বলেন, পশ্চিমারা ইউক্রেনে সামরিক সহায়তা দিয়ে এই যুদ্ধ টিকিয়ে রেখেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

বাংলাদেশকে তেল আমদানির প্রস্তাব দিয়েছে রাশিয়া

আপডেট সময় ১০:১৫:৪৩ অপরাহ্ন, বুধবার, ২৪ অগাস্ট ২০২২