ঢাকা ১১:১৪ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

বাবরকে আউট করতে দরকার ‘জাদুকরি ডেলিভারি’

আকাশ স্পোর্টস ডেস্ক: 

ফর্মের তুঙ্গে রয়েছেন বাবর আজম। চলতি বছরে ৮টি ওয়ানডে খেলে ৮৪ গড়ে ৫৮৮ রান করেছেন বাবর। যার মধ্যে একটি ছাড়া বাকি সাতটিতেই ৫০ পার করেছেন।

ওয়ানডে ও টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে শীর্ষে থাকা পাকিস্তানের অধিনায়কের প্রশংসায় পঞ্চমুখ ক্রিকেট বিশ্লেষকরা।

বাবর আজমকে আউট করতে বোলারদের কী করা দরকার, এমন এক প্রশ্নের জবাবে নিউজিল্যান্ডের সাবেক অলরাউন্ডার স্কট স্টাইরিস বলেন, আমি নিশ্চিত নই যে ওকে কীভাবে আউট করা যায়। আশপাশে এখন যারা আছে, তাদের মধ্যে বাবরই নাম্বার ওয়ান। যেটা সাধারণত করা হয়, তাকে সিঙ্গেল নিতে দিয়ে নন-স্ট্রাইকে পাঠিয়ে দেওয়া। এটি ওর ক্ষেত্রে কাজে দেবে কি না, আমি জানি না।

নিউজিল্যান্ডের হয়ে ক্রিকেটের তিন সংস্করণে সাড়ে ছয় হাজারের বেশি রান সংগ্রহের পাশাপাশি বল হাতে ১৭৭ উইকেট শিকার করে ২০১১ সালে অবসর নেন স্টাইরিস।

বাবর আজমকে আউট করার কৌশল জানাতে গিয়ে স্টাইরিস বলেন, আমার মনে হয়, বোলারকে এ ক্ষেত্রে কিছুটা সাহস দেখাতে হবে। একটু ঝুঁকি নিতে হবে। এমন কোনো জাদুকরি ডেলিভারি, যেটা করতে গেলে ভয় লাগে যে একটু ভুল হলেই তো ছক্কা হবে। এ রকম বিশেষ ডেলিভারি দেওয়ার ঝুঁকিটা নিতে হবে। বাবর যে মাপের ব্যাটসম্যান, তাকে আউট করার এটাই হতে পারে সম্ভাব্য সেরা কৌশল।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

২৬ অক্টোবর চারদিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

বাবরকে আউট করতে দরকার ‘জাদুকরি ডেলিভারি’

আপডেট সময় ০৯:০৬:২৯ অপরাহ্ন, বুধবার, ২৪ অগাস্ট ২০২২