ঢাকা ১২:০৪ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার

লন্ডন থেকে রিমোট কন্ট্রোল চালিয়ে ক্ষমতায় আসা যাবে না : কৃষিমন্ত্রী

আকাশ জাতীয় ডেস্ক:

কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, প্রধানমন্ত্রীর মন আকাশের মতো উদার। তার দয়াতেই খালেদা জিয়া জেলের বাইরে আছেন। ক্ষমতায় আসতে হলে নির্বাচনের মাধ্যমে আসতে হবে। লন্ডন থেকে রিমোট কন্ট্রোল চালিয়ে হবে না।

বুধবার দুপুরে যশোর পিটিআই অডিটোরিয়ামে অনুষ্ঠিত কৃষিবিষয়ক এক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন কৃষিমন্ত্রী।

বাংলাদেশ ধান গবেষণা ইন্সটিটিউট ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যৌথ উদ্যোগে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

কৃষি মন্ত্রণালয়ের সচিব মো. সায়েদুল ইসলামের সভাপতিত্বে কর্মশালায় জেলা প্রশাসক মো. তমিজুল ইসলাম খান, পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদারসহ কৃষি বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা, কৃষক ও বীজ ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

বিদ্যমান শস্যবিন্যাসে তৈল ফসলের অন্তর্ভুক্তি ও অধিক ফলনশীল ধানের জাতসমুহের উৎপাদন বৃদ্ধির জন্য এ কর্মশালার আয়োজন করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে কৃষিমন্ত্রী আরও বলেন, দেশে সারের কোন সংকট নেই। কেউ সংকট সৃষ্টি করলে তাদের ক্ষমা করা হবে না। সংকট সৃষ্টিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্থানীয় প্রশাসনকে নির্দেশনা দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, বিএনপি-জামায়াতের আমলে সারের মূল্য ৯০০ টাকায় ঠেকেছিল। শেখ হাসিনার সরকার ক্ষমতায় এসে সারের মূল্য ক্রয়ক্ষমতার মধ্যে এনেছে। গত ১৩ বছরে সারের মূল্য বাড়েনি।

তিনি বলেন, গুলশান-বনানীর ব্যবসায়ীরা কৃষি পণ্যের মূল্যবৃদ্ধি ঘটিয়ে নব্য শোষক শ্রেণিতে পরিণত হয়েছে। আমরা সাড়ে ১৬ কোটি মানুষকে দেশের উৎপাদন দিয়েই খাওয়াচ্ছি। কৃষকের পরিশ্রমের কারণেই বাংলাদেশ আজ ভিক্ষুকের দেশ না, খাদ্যে স্বয়ংসম্পূর্ণ দেশে পরিণত হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পরিবার পরিকল্পনা: বাংলাদেশের সাফল্য ও আগামীর চ্যালেঞ্জ

লন্ডন থেকে রিমোট কন্ট্রোল চালিয়ে ক্ষমতায় আসা যাবে না : কৃষিমন্ত্রী

আপডেট সময় ০৭:২২:৫৪ অপরাহ্ন, বুধবার, ২৪ অগাস্ট ২০২২