ঢাকা ১১:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
লন্ডনে প্রকাশ্যে ডাব খাওয়ার সময় তোপের মুখে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিম বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কে ইতিবাচক অগ্রগতি হয়েছে: সার্জিও গর কু‌ড়িগ্রা‌মে এন‌সি‌পির মি‌ছি‌লে হামলা, আহত ১০ আলিফের চোখ ফেরত দিন, আমরা চুপ হয়ে যাব: নাসীরুদ্দীন পাটওয়ারী রামপুরায় চলন্ত বাসে উঠতে গিয়ে যাত্রীর মৃত্যু জামালপুরে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ ফাঁসি দিয়ে দেন, মৃত্যুর জন্য প্রস্তুত আছি- ট্রাইব্যুনালে বললেন লতিফ সিদ্দিকী ৬০ লাখ টাকায়ও মেলেনি মুক্তি, আরও ২৭ লাখ দিতে দেরি হওয়ায় হত্যা ট্রেসেবিলিটি নিশ্চিত হলে মূল্যশৃঙ্খলের দুর্বলতা চিহ্নিত করা সহজ হবে : বাণিজ্যমন্ত্রী কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগে জনপ্রশাসন হবে জনবান্ধব: জনপ্রশাসন উপদেষ্টা

জনগণের অসুস্থ হবার সময়ও বেধে দিতে চায় সরকার : মান্না

আকাশ জাতীয় ডেস্ক:   

ওষুধের দোকান খোলা রাখার সময় বেধে দিয়ে সরকার জনগণের চিকিৎসার অধিকারও কেড়ে নেয়ার ব্যবস্থা করছে। তারা জনগণকে সবদিক থেকে জিম্মি করতে চায় বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না।

মঙ্গলবার দলের সাংগঠনিক সম্পাদক সাকিব আনোয়ার স্বাক্ষরিত বিবৃতিতে এসব কথা বলেন মাহমুদুর রহমান মান্না।

বিবৃতিতে মান্না বলেন, মানুষ দিনরাতের কোন সময়ে গুরুতর অসুস্থ হবে, এ কথা কেউ বলতে পারে না। গভীর রাতে অসুস্থ হলে তখনই তার ওষুধের দরকার হতে পারে, অস্ত্রোপচারের জন্য ওষুধসহ অন্যান্য চিকিৎসা সরঞ্জামের প্রয়োজন হতে পারে। কিন্তু দক্ষিণ সিটি করপোরেশন বলেছে, ওষুধ যা কেনার রাত ১২টার আগে কিনে রাখতে হবে। হাসপাতালের রোগীদের জন্য প্রয়োজনীয় ওষুধ রাত দুইটার আগে কিনে রাখতে হবে। মানুষ কখন অসুস্থ হবে, কখন ওষুধ কিনবে, কখন ওষুধ খাবে-সেই সময় বেধে দেয়ার কোন এখতিয়ার নেই সরকারের। জনগণের স্বাস্থ্য সুরক্ষার দায়িত্ব তাদের। এই সরকার দেশের স্বাস্থ্য ব্যবস্থা কতটা ধ্বংস করেছে তা করোনা মহামারিতে স্পষ্ট হয়েছে। এক স্বাস্থ্য বিভাগের দুর্নীতির মাধ্যমেই এই সরকার এবং তাদের মদদপুষ্টরা হাজার হাজার কোটি টাকা লোপাট করেছে। আর এখন বিদ্যুৎ, জ্বালানি সাশ্রয়ের নামে মানুষের জীবন রক্ষাকারী ওষুধ ক্রয়ের সময়সীমা বেধে দিচ্ছে। নিজেদের ব্যর্থতার দায় এখন জনগণের উপর চাপাচ্ছে দুর্নীতিবাজ সরকার।

অবিলম্বে এই জনবিরোধী সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানান গণতন্ত্র মঞ্চের এই শীর্ষ নেতা। তিনি বলেন, সীমাহীন লুটপাট, দুর্নীতি, বিদেশে অর্থ পাচারের মাধ্যমে অবৈধ ক্ষমতাসীন সরকার দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে। তারা জনগণের সকল মৌলিক অধিকার কেড়ে নিয়েছে। এই সরকারের হাতে মানুষের জীবন নিরাপদ নয়। এই সরকার দেশের অর্থনীতিকে দেউলিয়া করেছে। আর তাদের দেউলিয়াত্বের বোঝা জনগণের উপর চাপাচ্ছে। দেশকে বাঁচাতে হলে, দেশের অর্থনীতিকে বাঁচাতে হলে, দেশের মানুষকে বাঁচাতে হলে এই দুর্নীতিবাজ, জালিম সরকারের পতন ঘটিয়ে জনগণের প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সৎমাকে হত্যার পর নিজের মাকে হত্যা করল ছেলে

জনগণের অসুস্থ হবার সময়ও বেধে দিতে চায় সরকার : মান্না

আপডেট সময় ০৭:২৫:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ অগাস্ট ২০২২