ঢাকা ১১:৫১ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

এশিয়া কাপ জয়ের লক্ষ্যে বিকালে ঢাকা ছাড়ছেন টাইগাররা

আকাশ স্পোর্টস ডেস্ক:  

তিন দিন পরই পর্দা উঠবে এশিয়া কাপের। সংযুক্ত আরব আমিরাতে বসছে টুর্নামেন্টটির ১৫তম আসর। আগামী ২৭ আগস্ট শ্রীলংকা-আফগানিস্তানের ম্যাচ দিয়ে মাঠে গড়াবে এশিয়ান ক্রিকেটের সর্বোচ্চ মর্যাদার লড়াই।

আগামী ৩০ আগস্ট শারজায় নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ দল। সে লক্ষ্যে মঙ্গলবার বিকালে ঢাকা ছাড়বেন টাইগাররা।

মঙ্গলবার বিকাল সোয়া ৫টার ফ্লাইটে দুবাইয়ের উদ্দেশে রওনা করবে সাকিব বাহিনী। বাংলাদেশ বিমানের ঢাকা-দুবাই ফ্লাইট রাজধানী ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে দুবাই যাবে টাইগারদের নিয়ে।

এবারের এশিয়া কাপে অংশ নিচ্ছে ছয় দল। যার মধ্যে বাংলাদেশ, শ্রীলংকা, পাকিস্তান, ভারত ও আফগানিস্তান সরাসরি এবং একটি দল বাছাই পর্ব থেকে আসবে। তিন দল করে দুগ্রুপে বিভক্ত হয়ে অনুষ্ঠিত হবে মাঠের লড়াই। গ্রুপ পর্বে বাংলাদেশের দুই প্রতিপক্ষ আফগানিস্তান ও শ্রীলংকা। ৩০ আগস্ট আফগানিস্তানের মুখোমুখি হওয়ার পর ১ সেপ্টেম্বর শ্রীলংকার সঙ্গে হবে টাইগারদের দ্বিতীয় ও শেষ গ্রুপ ম্যাচ।

এদিকে কোচ ছাড়াই এশিয়া কাপ খেলতে যাচ্ছে বাংলাদেশ। হেড কোচ রাসেল ডমিঙ্গোকে টি-টোয়েন্টির দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ায় কোচ ছাড়াই যাচ্ছেন টাইগাররা। তার বদলে ভারতের শ্রীধরন শ্রীরামকে টেকনিক্যাল অ্যাডভাইজার করা হয়েছে। তার লক্ষ্য, পরিকল্পনায়ই এবারের এশিয়া কাপ খেলবে বাংলাদেশ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

২৬ অক্টোবর চারদিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

এশিয়া কাপ জয়ের লক্ষ্যে বিকালে ঢাকা ছাড়ছেন টাইগাররা

আপডেট সময় ০১:৪২:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ অগাস্ট ২০২২