ঢাকা ১০:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অর্থের অভাবে কারও চিকিৎসা বন্ধ থাকবে না: সমাজকল্যাণমন্ত্রী প্রত্যেক মানুষের সঙ্গে প্রতারণা করছে বিএনপি: হাসনাত আবদুল্লাহ দাবানলে ঝুঁকিতে ফ্রান্সের মিসাইল-রকেট মোটর কারখানা, স্পেনও সংকটে ইরানে ভয়াবহ হামলার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প প্রাইম মিনিস্টার্স কাপ শুরু আগামী মাসে: ক্রীড়া প্রতিমন্ত্রী খাদ্য নিরাপত্তা ও জলবায়ু-সহিষ্ণুতা একসঙ্গে এগিয়ে নিতে হবে: শামা ওবায়েদ রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকলে উন্নয়নের গতি বাড়বে: পরিবেশমন্ত্রী শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী ভারত সীমান্তে চীনের রণহুংকার, পাল্টা জবাবে এক দশক পিছিয়ে দিল্লি গ্যাস সংকট স্বাভাবিক হতে লাগবে আরও ১০–১৫ দিন: জ্বালানিমন্ত্রী

পুলিৎজার জিতলেন বাংলাদেশি বংশোদ্ভূত ফাহমিদা আজিম

আকাশ জাতীয় ডেস্ক:  

এ বছর সাংবাদিকতা ও প্রকাশনায় সবচেয়ে সম্মানজনক পুরস্কার পুলিৎজার জিতেছেন বাংলাদেশি বংশোদ্ভূত সাংবাদিক ফাহমিদা আজিম। ফাহমিদাই বাংলাদেশি বংশোদ্ভূত প্রথম আমেরিকান যিনি পুলিৎজার পুরস্কার পেয়েছেন।

২০২১ সালের ২৮ ডিসেম্বর ইনসাইডার ওয়েবসাইটে প্রকাশিত ‘হাউ আই এস্কেপড অ্যা চাইনিজ ইন্টার্নমেন্ট ক্যাম্প’ শিরোনামের একটি সচিত্র প্রতিবেদনের জন্য তাকে এই পুরস্কারে ভূষিত করা হয়।

‘ইলাস্ট্রেটেড রিপোর্টিং অ্যান্ড কমেন্টারি’র জন্য পুলিৎজার বিজয়ী দলের সদস্য হিসেবে ফাহমিদাকে নাম ঘোষণা করেছে ইনসাইডার।

ফাহমিদা ছাড়াও বিজয়ী দলে অ্যান্থনি ডেল কোল, জোশ অ্যাডামস ও নিউ ইয়র্কের ইনসাইডারের ওয়াল্ট হিকি রয়েছেন বলে পুলিৎজার কর্তৃপক্ষের ওয়েবসাইটে জানা গেছে।

পুলিৎজার পুরস্কারকে সাংবাদিকতা ও প্রকাশনার সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার হিসেবে মনে করা হয়। চলতি বছরের শুরুতে ‘সামিরা সুফি’ বইয়ে ইলাস্ট্রেশনের জন্য ‘গোল্ডেন কাইট’ পুরস্কার পান ফাহমিদা।

দ্য নিউ ইয়র্ক টাইমস, এনপিআর, গ্ল্যামার, সায়েন্টিফিক আমেরিকান, দ্য ইন্টারসেপ্ট ও ভাইসসহ বিভিন্ন গণমাধ্যমে কাজ করেছেন ফাহমিদা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অর্থের অভাবে কারও চিকিৎসা বন্ধ থাকবে না: সমাজকল্যাণমন্ত্রী

পুলিৎজার জিতলেন বাংলাদেশি বংশোদ্ভূত ফাহমিদা আজিম

আপডেট সময় ১০:৩৭:৫৬ অপরাহ্ন, সোমবার, ২২ অগাস্ট ২০২২