ঢাকা ০৩:৫৮ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সার্ক কার্যকর করতে বাংলাদেশ-নেপাল একমত শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেফতার রাত ১২টায় পুকুরপাড়ে দেখা করলে মিলবে ফ্যামিলি কার্ড:বিএনপি নেতার বিরুদ্ধে অভিযোগ ৬.৫ টনের শক্তিশালী চুম্বকের সফল পরীক্ষা, বিশাল ‘সূর্য’ বানাচ্ছে চীন ৪০ ডিগ্রি তাপমাত্রায় নতুন দাবানল নিয়ে শঙ্কায় ফ্রান্স নাসীরুদ্দীন পাটওয়ারী কি মির্জা ফখরুলের জুতা টানার যোগ্যতা রাখে: রাশেদ খাঁন ইসিকে স্বাধীনভাবে চোখ কান খুলে দায়িত্ব পালন করতে বলেছি: গোলাম পরওয়ার মধ্য বাড্ডায় গৃহকর্ত্রী হত্যায় গাড়িচালকের মৃত্যুদণ্ড ‘ইরান ভেনেজুয়েলা নয়’, তেহরান-কারাকাস ঐতিহাসিক সম্পর্কে ফাটল সিআইডির নতুন প্রধান ব্যারিস্টার মোশাররফ হোছাইন

খাবার হোটেল রাত ১০টায়, সিনেমা হল ১১টার মধ্যে বন্ধের নির্দেশ ডিএসসিসির

আকাশ জাতীয় ডেস্ক:  

বিদ্যুৎ সাশ্রয়ে কোন ধরনের বাণিজ্যিক প্রতিষ্ঠান রাত কয়টা পর্যন্ত খোলা রাখা যাবে, তা ঠিক করে দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। সিদ্ধান্ত অনুযায়ী, রেস্তোরাঁ ও খাবারের দোকান রাত ১০টায় বন্ধ করে দিতে হবে। এছাড়া রাত ১১টার পর সিনেমা হলসহ সব ধরনের বিনোদনমূলক প্রতিষ্ঠান বন্ধ থাকবে।

সোমবার এ বিষয়ে একটি গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে ডিএসসিসি। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রেস্তোরাঁ ও খাবার দোকানের রান্নাঘর বন্ধ হবে রাত ১০টায়। খাবার সরবরাহ কাজের শেষ সময় রাত ১১টা। চলচ্চিত্র প্রেক্ষাগৃহসহ বিনোদনমূলক প্রতিষ্ঠান বা স্থাপনা খোলা থাকবে রাত ১১টা পর্যন্ত। সাধারণ ওষুধের দোকান রাত ১২টা পর্যন্ত খোলা রাখা যাবে। হাসপাতালের সঙ্গে সংযুক্ত নিজস্ব ওষুধের দোকান খোলা থাকবে রাত ২টা পর্যন্ত।

এ ছাড়া রাত ৮টার মধ্যে সব দোকান পাট, শপিংমল, মার্কেট ও বিপণি বিতান বন্ধ করা এবং কাঁচাবাজার, ব্যবসায়িক বা বাণিজ্যিক প্রতিষ্ঠান ও স্থাপনা রাত ১০টার মধ্যে বন্ধ করার নির্দেশনা সরকারের রয়েছে, তাও মেনে চলতে হবে বলে গণবিজ্ঞপ্তিতে বলা হয়। আগামী ১ সেপ্টেম্বর থেকে এই নির্দেশনা কার্যকর হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সার্ক কার্যকর করতে বাংলাদেশ-নেপাল একমত

খাবার হোটেল রাত ১০টায়, সিনেমা হল ১১টার মধ্যে বন্ধের নির্দেশ ডিএসসিসির

আপডেট সময় ০১:৪২:১৭ অপরাহ্ন, সোমবার, ২২ অগাস্ট ২০২২