ঢাকা ০৭:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

এশিয়া কাপ শেষ শাহিন আফ্রিদির

আকাশ স্পোর্টস ডেস্ক:

এশিয়া কাপ শুরুর মাত্র কয়েকদিন আগে বড় ধাক্কা খেলো পাকিস্তান শিবির। ডান পায়ের লিগামেন্টে চোট পাওয়ায় প্রায় ৪-৬ সপ্তাহের জন্য মাঠে বাইরে থাকতে হবে দলটির মূল বোলিং অস্ত্র শাহিন শাহ আফ্রিদিকে।

আজ শনিবার বিষয়টি নিশ্চিত করেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রধান মেডিক্যাল অফিসার ডা. নাজিবুল্লাহ সুমরো। তিনি জানিয়েছেন, নতুন স্ক্যান রিপোর্ট হাতে পাওয়ার পর পিসিবির মেডিক্যাল উপদেষ্টা কমিটি এবং বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে শাহিন আফ্রিদিকে আপাতত মাঠের বাইরে রাখা হবে। চিকিৎসকদের তত্ত্বাবধানে চলবে তার পুনর্বাসন প্রক্রিয়া।

শাহিন আফ্রিদি শুধু এশিয়া কাপ থেকেই নয়, ছিটকে গেছেন ঘরের মাটিতে আসন্ন ইংল্যান্ড সিরিজ থেকেও। তবে অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে তিনি সুস্থ হয়ে উঠবেন বলে আশা করছে পিসিবি। তবে পুনর্বাসন প্রক্রিয়া সহজ করতে পাকিস্তান স্কোয়াডের সঙ্গেই থাকবেন বাঁহাতি স্পিডস্টার। খুব শিগগিরই এশিয়া কাপের দলে তার বিকল্প কারো নাম ঘোষণা করবে পিসিবি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

এশিয়া কাপ শেষ শাহিন আফ্রিদির

আপডেট সময় ০৭:৩৪:০৬ অপরাহ্ন, শনিবার, ২০ অগাস্ট ২০২২