ঢাকা ০৭:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

১১০ বছরের রেকর্ড ভেঙে অ্যান্ডারসনের ইতিহাস

আকাশ স্পোর্টস ডেস্ক: 

ধারাবাহিক পারফর্ম করে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন জেমস অ্যান্ডারসন। টেস্টের আদি ফরম্যাটে পেস বোলার হিসেবে রেকর্ড সর্বোচ্চ ৬৫৮ উইকেট শিকার করেন এই ইংলিশ তারকা।

এর আগে অস্ট্রেলিয়ার সাবেক তারকা পেসার গ্লেন ম্যাকগ্রা ৫৬৩ উইকেট শিকার করে শীর্ষে ছিলেন। তবে টেস্টে রেকর্ড ৮০০ উইকেট শিকার করে শীর্ষ চূড়ায় অবস্থান করছেন শ্রীলংকার কিংবদন্তি স্পিনার মুত্তিয়া মুরালিধরন।

জেমস অ্যান্ডারসনের বয়স চল্লিশ (৪০ বছর ২০ দিন) পার হলেও বলের গতি সেই আগের মতোই আছে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে লর্ডসে চলমান টেস্টে প্রোটিয়া অধিনায়ককে সাজঘরে ফিরিয়ে সবচেয়ে বেশি বয়সী ক্রিকেটার হিসেবে উইকেট শিকারের অনন্য নজির গড়েছেন অ্যান্ডারসন।

এর আগে ১৯১২ সালে ৩৯ বছর ৫২ দিন বয়সে সিডনি বার্নস সবচেয়ে বুড়ো বোলার হিসেবে উইকেট শিকার করেছিলেন। তার সেই ১১০ বছরের রেকর্ড ভাঙেন অ্যান্ডারসন।

লর্ডসে প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকার তারকা পেসার কাগিসো রাবাদা, আনরিচ নর্টজে ও মার্কু জেনসেনের গতির মুখে পড়ে ১৬৫ রানেই অলআউট স্বাগতিক ইংল্যান্ড। দলের হয়ে সর্বোচ্চ ৭৩ রান করেন ওলি পোপ। আফ্রিকার হয়ে রাবাদা তিন আর নর্টজে ৩ উইকেট শিকার করেন। ২ উইকেট নেন জেনসেন।

জবাবে ব্যাটিংয়ে নেমে সেরেল এরউই (৭৩ ), মার্কু জেনসেন (৪৮), ডিন এলগার (৪৭) ও কেশভ মহারাজের (৪১) দুর্দান্ত ব্যাটিংয়ে ১৬১ রানের লিড নিয়ে ৩২৬ রানে অলআউট হয় দক্ষিণ আফ্রিকা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

১১০ বছরের রেকর্ড ভেঙে অ্যান্ডারসনের ইতিহাস

আপডেট সময় ০৬:৩০:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১৯ অগাস্ট ২০২২