ঢাকা ১২:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

‘আমাদের জন্য গর্বের ব্যাপার যে এত খেলা পেয়েছি’

আকাশ স্পোর্টস ডেস্ক:  

একটা সময়ে আন্তর্জাতিক ম্যাচ খেলার জন্য অপেক্ষার প্রহর গুনতে হতো বাংলাদেশ দলকে। এখন এত বেশি খেলা যে বিশ্রামের ফুরসত নেই। টানা সূচির কারণে ধারাবাহিকতা বজায় রাখাই চ্যালেঞ্জিং।

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) ভবিষ্যৎ সফর সূচি (এফটিপি) অনুসারে ২০২৩ থেকে ২০২৭ সালের মধ্যে বাংলাদেশ দ্বিপাক্ষিক সিরিজে ৩৪টি টেস্ট, ৫৯টি ওয়ানডে আর ৫৭টি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে।

এছাড়া আইসিসি বিশ্বকাপ, টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং এশিয়া কাপতো রয়েছেই।

ক্রিকেট কূটনীতির লড়াইয়ে জিতে এত বেশি খেলার সুযোগ পেয়ে তৃপ্তির ঢেকুর তুলছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।

বৃহস্পতিবার মিরপুরে সংবাদমাধ্যমকে পাপন বলেন, ক্রিকেটার শুধু নয়, কোচিং স্টাফদের কথা চিন্তা করুন, কেউ নিঃশ্বাস ফেলার সময় পাবে না। সবচেয়ে বেশি ম্যাচ এখন আমাদের। এখনকার এফটিপি অবিশ্বাস্য। আমরা সৌভাগ্যবান। যে পরিমাণ খেলা পেলাম, এতে অনেক ব্যাপার ফুটে ওঠে। আইসিসি বলেন বা অন্য দেশগুলো, তারা বাংলাদেশকে এখন গুরুত্ব দিচ্ছে। আমাদের সঙ্গে খেলতে চাচ্ছে।

তিনি আরও বলেন, এফটিপির বাইরেও খেলা আছে। আলাপ-আলোচনা চলছে আরও খেলার। আইসিসি, এসিসি ইভেন্ট তো আছেই। অবিশ্বাস্য ব্যাপার। অনেক বড় চ্যালেঞ্জ এটি। আমাদের জন্য গর্বের ব্যাপার যে এত খেলা পেয়েছি, কিন্তু এটাকে ম্যানেজ করা, সামলানো অনেক বড় চ্যালেঞ্জ। এটা নিয়ে বোর্ডের সবার সঙ্গে আলোচনায় বসেছিলাম।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

২৬ অক্টোবর চারদিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

‘আমাদের জন্য গর্বের ব্যাপার যে এত খেলা পেয়েছি’

আপডেট সময় ০৮:৪৮:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ অগাস্ট ২০২২