ঢাকা ০৯:১৫ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বন্ধু-বান্ধবীর ভয়ঙ্কর প্রতারণার ফাঁদ, গ্রেফতার ৩

আকাশ জাতীয় ডেস্ক: 

ঢাকায় অভিনব এক প্রতারক চক্রকে গ্রেফতার করা হয়েছে। চক্রের মূল মোহাম্মদ মজনু (৩২) ও তার বান্ধবী রওশন আরা রুমা (৩৩)। তাদের সহযোগী আব্দুস সালাম (৫০)। জানা গেছে, রুমা মোবাইলে ভুলে টাকা চলে গেছে বলে কোন ব্যক্তির সাথে ভাব জমায়, এক পর্যায়ে তাকে বাসায় ডেকে নেয়। পরে মজনু চক্রের বাকি সদস্য নিয়ে সেই বাসায় গিয়ে ওই ব্যক্তিকে জিম্মি করে। চক্রের কেউ তখন ডিবি, কেউ স্থানীয় প্রভাবশালী সেজে তার সাথে নগ্ন ছবি তুলে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়।

বুধবার রাতে নগরীর উত্তরা পশ্চিম থানার বার তের মোড় এলাকা থেকে বন্ধু-বান্ধবীসহ চক্রের তিন সদস্যকে গ্রেফতার করে পুলিশ। এ তথ্য নিশ্চিত করেছেন উত্তরা পশ্চিম থানার ওসি মোহাম্মদ মোহসীন। জানা গেছে, গ্রেফতার মজনু তুরাগে একটি বেকারির দোকাননের কর্মচারী হিসেবে কাজ করেন। সেই দোকানেরই মালিক আল আমিন। গত ১১ জুলাই তাকে ফোন করেন রুমা। চালাকি করে এর আগেই তার মোবাইলে ৫০ টাকা দিয়ে দেন তিনি। এরপর ভুলে ওই টাকা চলে গেছে বলে ভাব জমান।

এভাবে কয়েকদিন কথা বলার পর একদিন রুমা আল আমিনকে তার বাসায় দাওয়াত খেতে যেতে বলেন। আল আমিন সেই বাসায় যান। যাওয়ার সময় মজনুকেও নিয়ে যান। বাসায় যাওয়ার পর মজনু বাইরে যাবেন বলে বেরিয়ে যান। এর কিছুক্ষণ পর সেখানে ডিবি পরিচয়ে কয়েকজন ঢুকে। তারা আল আমিনকে মারধর করে এবং রুমার সাথে আপত্তিকর ছবি তুলে।

পরে ১০ লাখ টাকা দাবি করে। নতুবা তাকে গুম করারও হুমকি দেয়। আল আমিন এক পর্যায়ে তাদের সাড়ে ৩ লাখ টাকা দেন। এসময় তার সাথে থাকা আরও ৩৭ হাজার টাকা তারা ছিনিয়ে নেন। পরে পুলিশকে জানালে বুধবার বন্ধু-বান্ধবীসহ ৩ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মজনু জানায়, তাদের চক্রে মোট ৮ জন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

বন্ধু-বান্ধবীর ভয়ঙ্কর প্রতারণার ফাঁদ, গ্রেফতার ৩

আপডেট সময় ০৭:৪৪:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ অগাস্ট ২০২২