ঢাকা ১২:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিনিয়োগনির্ভর ও উৎপাদনমুখী অর্থনীতি গড়ে তুলতে চায় সরকার : পরিকল্পনা প্রতিমন্ত্রী ‘জনমুখী স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে চিকিৎসকদের সক্রিয় সহযোগিতা প্রয়োজন’:মির্জা ফখরুল লন্ডনে প্রকাশ্যে ডাব খাওয়ার সময় তোপের মুখে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিম বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কে ইতিবাচক অগ্রগতি হয়েছে: সার্জিও গর কু‌ড়িগ্রা‌মে এন‌সি‌পির মি‌ছি‌লে হামলা, আহত ১০ আলিফের চোখ ফেরত দিন, আমরা চুপ হয়ে যাব: নাসীরুদ্দীন পাটওয়ারী রামপুরায় চলন্ত বাসে উঠতে গিয়ে যাত্রীর মৃত্যু জামালপুরে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ ফাঁসি দিয়ে দেন, মৃত্যুর জন্য প্রস্তুত আছি- ট্রাইব্যুনালে বললেন লতিফ সিদ্দিকী ৬০ লাখ টাকায়ও মেলেনি মুক্তি, আরও ২৭ লাখ দিতে দেরি হওয়ায় হত্যা

সরকারের ব্যর্থতায় নয়, যুদ্ধের কারণে সব কিছুর দাম বেড়েছে

আকাশ জাতীয় ডেস্ক: 

সরকারের ব্যর্থতায় নয়, রাশিয়া-ইউক্রেনের যুদ্ধের কারণে সব কিছুর দাম বেড়েছে বলে মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

তিনি বলেন, গত এক মাস ধরে সব ধরনের জিনিসপত্রের দাম বেড়েছে।

তেলের দাম, চালের দাম বেড়েছে। তা আমরা স্বীকার করি। কিন্তু আমাদের সরকারের ব্যর্থতায় এ দাম বৃদ্ধি পায়নি। রাশিয়া-ইউক্রেনের যুদ্ধ তথা মোড়লদের লড়াইয়ে এ সমস্যা সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার (১৮ আগস্ট) দুপুরে আব্দুস সামাদ আজাদ অডিটোরিয়ামে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা প্রশাসনের আয়োজনে পরিকল্পনামন্ত্রীর নিজের তহবিল থেকে নগদ টাকা বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তিনি এসময় দরিদ্র ২৮৪ জনকে ১৩৫০ টাকা করে দেন।

মন্ত্রী আরও বলেন, দেশে লোডশেডিং হচ্ছে। তবে আর বেশি দিন নয়, আগামী এক মাসের মধ্যে সব কিছু আগের মতো স্বাভাবিক হয়ে যাবে। জিনিসপত্রের দামও নিয়ন্ত্রণে নিয়ে আসবে শেখ হাসিনার সরকার। আগের মত ২৪ ঘণ্টা বিদ্যুৎ পাওয়া যাবে।

আওয়ামী লীগ গরিবের সরকার। এ সরকার গত ১৪ বছরে দেশে বৈপ্লবিক উন্নয়ন করেছে। ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিয়েছে। শিক্ষা, যোগাযোগ, বয়স্ক ভাতা, বিধবা ভাতাসহ দেশের সার্বিক উন্নয়ন অগ্রযাত্রা এগিয়ে নিয়ে যাচ্ছে। ভয় পাবেন না। মনে সাহস রেখে শান্তিশৃঙ্খলা বজায় রেখে মিলেমিশে কাজ করুন, যোগ করেন মন্ত্রী।

বিএনপির প্রসঙ্গ টেনে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, বিএনপিসহ একটি মহল নানা ধরনের ষড়যন্ত্র করছে। জনগণ সব জানে। দেশ ও দেশের মানুষের উন্নয়ন কেবল আওয়ামী লীগই করে। কারণ বিএনপি ক্ষমতায় থাকাকালে কোনো উন্নয়ন করেনি। তারা সরকারি অর্থ লুটপাট করেছে।

এর আগে মন্ত্রী উপজেলার দুস্থ ও অসহায় ১৭৫ পরিবারের মধ্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে বরাদ্দকৃত ঢেউটিন ও নগদ তিন হাজার করে টাকা বিতরণ করেন। সেই সঙ্গে উপজেলা পরিষদের বাস্তবায়নে ১৪ লাখ ২৫ হাজার টাকা ব্যয়ে নির্মিত আনসার ভিডিপি ব্যারাক উদ্বোধন করেন।

এছাড়া মন্ত্রী উপজেলার মিরপুর ইউনিয়নের আমড়াতৈল থেকে নয়াবন্দর ভায়া শ্রীরামসী বাজারের রাস্তা নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন। যার ব্যয় ধরা হয়েছে চার কোটি ৩৩ লাখ ৩৫ হাজার টাকা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিনিয়োগনির্ভর ও উৎপাদনমুখী অর্থনীতি গড়ে তুলতে চায় সরকার : পরিকল্পনা প্রতিমন্ত্রী

সরকারের ব্যর্থতায় নয়, যুদ্ধের কারণে সব কিছুর দাম বেড়েছে

আপডেট সময় ০৫:৫০:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ অগাস্ট ২০২২