ঢাকা ১০:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সাকিব-মুশফিকদের অনুশীলনে হঠাৎ পাপন

আকাশ স্পোর্টস ডেস্ক:

সামনে এশিয়া কাপ। এশিয়ার শ্রেষ্ঠত্ব অর্জনের লড়াই। সবশেষ এশিয়া কাপের আসরে ফাইনাল খেলেছে বাংলাদেশ। কিন্তু বৈচিত্র্যে ভরপুর এবং অনিশ্চয়তার টি-২০ ক্রিকেটে সবচেয়ে বেশি ‘আনপ্রেডিকটেবল’ দলটাও নিঃসন্দেহে বাংলাদেশ! কখন ভালো করবে, আর কখন প্রত্যাশার চেয়েও অনেক বেশি খারাপ করবে তা কেউ জানে না।

এশিয়া কাপের মিশনে নিজেদের প্রস্তুত করতে আগেভাগে মাঠে নেমেছেন সাকিব আল হাসান, মুশফিকুর রহিম। তাদের সঙ্গে যোগ দিয়েছেন এনামুল হক বিজয়, মেহেদী হাসান মিরাজও। আজ যুক্ত হন মোহাম্মদ সাইফউদ্দিন।

তাদের অনুশীলন দেখতে বৃহস্পতিবার হঠাৎ মিরপুরে হাজির হয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। মাঠে এসে ক্রিকেটারদের রীতিমতো ‘সারপ্রাইজ’ দিয়েছেন বোর্ড প্রধান। নাজমুল হাসান যখন মাঠে আসেন তখন সেন্টার উইকেটে ব্যাটিং করছিলেন মুশফিক। সাকিব অনুশীলন শেষ করে আগেই ড্রেসিংরুমে ঢুকে যান।

অনুশীলন থামিয়ে মুশফিক, মিরাজ, সাইফউদ্দিনরা বোর্ড প্রধানের সঙ্গে দেখা করে আলোচনায় যোগ দেন। এ সময় ক্রিকেট পরিচালনা কমিটির প্রধান জালাল ইউনুস, টিম ডিরেক্টরও উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

সাকিব-মুশফিকদের অনুশীলনে হঠাৎ পাপন

আপডেট সময় ০১:২৬:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ অগাস্ট ২০২২