ঢাকা ০২:২৮ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার

অব্যবস্থাপনায় বিশ্বচ্যাম্পিয়ন হবে বাংলাদেশ: জিএম কাদের

আকাশ জাতীয় ডেস্ক:   

উত্তরায় বিআরটি প্রকল্পের গার্ডার চাপায় পাঁচজন ও পুরান ঢাকায় অগ্নিকাণ্ডে ছয়জনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের। শোকবার্তায় নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেছেন। পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি।

মঙ্গলবার ক্ষোভ প্রকাশ করে জাতীয় পার্টি চেয়ারম্যান বলেন, এমন হৃদয়বিদারক মৃত্যু মেনে নেওয়া যায় না। ভারি ও ঝুঁকিপূর্ণ কর্ম এলাকা সংরক্ষিত থাকার কথা। কার অবহেলায় ঝুঁকিপূর্ণ স্থানটি সংরক্ষণ করা হয়নি তা খতিয়ে দেখে, দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। অপরদিকে প্রতিবারই অগ্নিদগ্ধ হয়ে অসংখ্য মানুষের করুণ মৃত্যু হচ্ছে। গতকালও ছয়টি তাজা প্রাণ আগুনে পুড়ে মারা গেল, কারও যেন দায় নেই।

বিবৃতিতে জিএম মোহাম্মদ কাদের আরও বলেন, বাংলাদেশ যেন অব্যবস্থাপনার স্বর্গরাজ্য। মনে হচ্ছে, জরিপে অব্যবস্থাপনায় বিশ্বচ্যাম্পিয়ন হবে বাংলাদেশ। প্রতিদিনই অবহেলা আর অব্যবস্থাপনায় অসংখ্য মায়ের কোল খালি হবে এটিই যেন স্বাভাবিক হয়ে দাঁড়িয়েছে। দুর্ঘটনা এখন দৈনন্দিন ঘটনায় পরিণত হয়েছে তা সড়কপথে হোক, নৌপথে হোক কিংবা শিল্পকারখানায় হোক অথবা যে কোনো জনসমাগম স্থলেই হোক। এভাবে চলতে পারে না, এভাবে চলতে দেওয়া যায় না। দুটি দুর্ঘটনার তদন্ত প্রতিবেদন প্রকাশ করতে হবে। কোনো দায়মুক্তি নয়, দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।

গতকাল উত্তরায় বিআরটি প্রকল্পের গার্ডার চাপায় পাঁচজন ও পুরান ঢাকায় অগ্নিকাণ্ডে ছয়জনের মৃত্যুতে একইভাবে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টি মহাসচিব বীর মুক্তিযোদ্ধা মো. মুজিবুল হক চুন্নু এমপি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পরিবার পরিকল্পনা: বাংলাদেশের সাফল্য ও আগামীর চ্যালেঞ্জ

অব্যবস্থাপনায় বিশ্বচ্যাম্পিয়ন হবে বাংলাদেশ: জিএম কাদের

আপডেট সময় ০৯:১১:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ অগাস্ট ২০২২