ঢাকা ০২:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিনিয়োগনির্ভর ও উৎপাদনমুখী অর্থনীতি গড়ে তুলতে চায় সরকার : পরিকল্পনা প্রতিমন্ত্রী ‘জনমুখী স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে চিকিৎসকদের সক্রিয় সহযোগিতা প্রয়োজন’:মির্জা ফখরুল লন্ডনে প্রকাশ্যে ডাব খাওয়ার সময় তোপের মুখে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিম বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কে ইতিবাচক অগ্রগতি হয়েছে: সার্জিও গর কু‌ড়িগ্রা‌মে এন‌সি‌পির মি‌ছি‌লে হামলা, আহত ১০ আলিফের চোখ ফেরত দিন, আমরা চুপ হয়ে যাব: নাসীরুদ্দীন পাটওয়ারী রামপুরায় চলন্ত বাসে উঠতে গিয়ে যাত্রীর মৃত্যু জামালপুরে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ ফাঁসি দিয়ে দেন, মৃত্যুর জন্য প্রস্তুত আছি- ট্রাইব্যুনালে বললেন লতিফ সিদ্দিকী ৬০ লাখ টাকায়ও মেলেনি মুক্তি, আরও ২৭ লাখ দিতে দেরি হওয়ায় হত্যা

অবহেলাজনিত ‘হত্যাকাণ্ডের’ দায় সরকারের : রব

আকাশ জাতীয় ডেস্ক: 

রাজধানীর উত্তরার ঘটনাসহ প্রতিনিয়ত মর্মান্তিক দুর্ঘটনার পর সরকারের প্রতারণার নাটক বন্ধ করে মানুষের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব।

মঙ্গলবার গণমাধ্যমে এক বিবৃতি প্রদানের মাধ্যমে এ আহ্বান জানিয়েছেন আ স ম আবদুর রব।

বিবৃতিতে বলা হয়, সরকারের দায়িত্বহীনতায় প্রতিদিন সড়ক ও অগ্নিকাণ্ডে প্রাণহানি ঘটছে। দুর্ঘটনার পর পর সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বা সংস্থা কখনো কখনো নড়েচড়ে বসে বা তাৎক্ষণিকভাবে যৎসামান্য পদক্ষেপ নেয় এবং তদন্ত কমিটি গঠন করে। কিন্তু শেষ পর্যন্ত কিছুই বদলায় না।

সড়কের উপর নির্মাণ কাজের সময় মানুষের নিরাপত্তা বিধান করা প্রধানতম কর্তব্য হলেও বিআরটি প্রকল্পে এর কিছুই মানা হয়নি। নির্মাণ কাজ শুরু করার পর এখন পর্যন্ত গার্ডার ধসে চারটি বড় ধরনের দুর্ঘটনা ঘটেছে। এরপরও বিপুল ওজনের গার্ডার বসানোর কাজ চলছিল নিরাপত্তা বেষ্টনী ছাড়াই। নির্মাণ কাজে দুর্ঘটনা এড়াতে ঝুঁকি হ্রাসের কোনো ব্যবস্থা নেওয়া হয় না এবং দুর্ঘটনা সামাল দেয়ার প্রস্তুতিও থাকে না। দুর্ঘটনার পর উদ্ধারে কোনো ব্যবস্থা নেই। ব্যস্ততম সড়কে যান চলাচল স্বাভাবিক রাখার কোনো বিকল্পও রাখা হয়নি।’ এসব হত্যাকাণ্ডের জন্য সরকারের চরম অবহেলা ও দায়িত্বহীনতা ভয়াবহ আকার নিচ্ছে বলে বিবৃতিতে বলা হয়।

অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা প্রতিরোধে:
১) অবিলম্বে চলমান সকল মেগা প্রকল্পসহ সরকারি বা বেসরকারি অনুরূপ ঝুঁকিপূর্ণ প্রকল্পে যথাযথ জননিরাপত্তা ব্যবস্থা সুনিশ্চিত করতে হবে;
২) যে সকল প্রকল্প জননিরাপত্তা ব্যবস্থা সুনিশ্চিত করা হয়নি তা অবিলম্বে বন্ধ করতে হবে।
৩) গাফিলতি ও অব্যবস্থাপনার জন্য মানুষের প্রাণহানির ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।
৪) এযাবত সংঘটিত অনুরূপ দুর্ঘটনায় গৃহীত ব্যবস্থা সম্পর্কে জনগণকে অবহিত করতে হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিনিয়োগনির্ভর ও উৎপাদনমুখী অর্থনীতি গড়ে তুলতে চায় সরকার : পরিকল্পনা প্রতিমন্ত্রী

অবহেলাজনিত ‘হত্যাকাণ্ডের’ দায় সরকারের : রব

আপডেট সময় ০৬:৪০:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ অগাস্ট ২০২২