ঢাকা ০২:২৮ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার

পাকিস্তানি হানাদারদের সঙ্গে বর্তমান সরকারের তুলনা করতে হবে: মির্জা ফখরুল

আকাশ জাতীয় ডেস্ক: 

আওয়ামী লীগ সরকার অবৈধভাবে জোর করে ক্ষমতায় রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, ‘অবৈধ আর জোর করে ক্ষমতায় থাকা সরকারের সঙ্গে পাক হানাদার বাহিনীর তুলনা করতে হবে।’

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে এক অনুষ্ঠানে বিএনপি মহাসচিব আরো বলেন, ‘নির্যাতন হত্যা খুন করে অনির্বাচিত সরকার দেশের মানুষের আশা আকাঙ্ক্ষা ধ্বংস করেছে। রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে ত্রাস সৃষ্টি করে জোর করে ক্ষমতায় বসে আছে।’

রাজধানীর নয়াপল্টনে দলের কার্যালয়ে মঙ্গলবার খালেদা জিয়ার ৭৮তম জন্মদিন উপলক্ষ্যে এ দোয়া মাহফিল অনুষ্ঠানের আয়োজন করে ঢাকা মহানগর বিএনপি।

বর্তমান সরকারের আমলে গুম, খুন, মামলা, হামলা ও নির্যাতনের চিত্র তুলে ধরে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতির সুষ্ঠু তদন্তে জাতিসংঘের তত্ত্বাবধানে কমিটি গঠন ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানান মির্জা ফখরুল।

তিনি বলেন, ‘দীর্ঘ ১৫ বছর ভয়াবহ ফ্যাসিবাদী শাসন, রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে অত্যাচার, নির্যাতন করে ক্ষমতায় বসে আছে। এই কথাগুলো বারবার আমরা বলছি।’

খালেদা জিয়ার ইতিহাস গণতন্ত্রের ইতিহাস মন্তব্য করে বিএনপি মহাসচিব বলেন, ‘দেশনেত্রী খালেদা জিয়া সারাটা জীবন গণতন্ত্র রক্ষা, পুনরুদ্ধার ও চর্চায় ব্যয় করেছেন। গণতন্ত্রের জন্যই ভয়াবহ ফ্যাসিস্ট সরকার তাকে মিথ্যা মামলায় কারান্তরীণ করে রেখেছেন। খালেদা জিয়া একটি প্রতিষ্ঠান। দেশের মানুষকে মুক্ত করতে লড়াই করে চলেছেন।’

‘আমাদের নেতা তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে নির্বাসিত করে রাখা হয়েছে। ৩৫ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। প্রতিদিন গ্রেপ্তার, মিথ্যা মামলা দিচ্ছে।’

মির্জা ফখরুল বলেন, ‘সরকারের পায়ের তলায় মাটি নেই, জনগণ তাদের সঙ্গে নেই। সকলকে নিয়ে সরকার হটিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। বেগম খালেদা জিয়ার মুক্তিই প্রথম দাবি। এই সরকার পদত্যাগ করে সংসদ বিলুপ্ত করে নিরপেক্ষ সরকারের অধীনে নিরপেক্ষ কমিশন গঠন করতে হবে।

মিলাদ ও দোয়া মাহফিলে অংশ নেন ঢাকা মহানগর বিএনপি দক্ষিণের আহ্বায়ক আবদুস সালাম, উত্তরের আহ্বায়ক আমান উল্লাহ আমান, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, বিএনপি নেতা আবদুস সালাম, মীর সরফত আলী সপুসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পরিবার পরিকল্পনা: বাংলাদেশের সাফল্য ও আগামীর চ্যালেঞ্জ

পাকিস্তানি হানাদারদের সঙ্গে বর্তমান সরকারের তুলনা করতে হবে: মির্জা ফখরুল

আপডেট সময় ০৬:০৪:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ অগাস্ট ২০২২