ঢাকা ০২:২৮ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার

প্রতিরোধ হবে-খেলা হবে, খেলায় আমরাই জিতব: শামীম ওসমান

আকাশ জাতীয় ডেস্ক: 

নারায়ণগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান বলেছেন, নারায়ণগঞ্জে ব্যাপক উন্নয়ন হচ্ছে। এগুলো চলমান আছে, হবে। তবে মানুষ এখন সবচেয়ে বেশি শান্তিতে থাকতে চায়।

সোমবার (১৫ আগস্ট) বিকেলে সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগ আয়োজিত শোক দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।

তিনি বলেন, দেশে কোনো ধরনের ঝামেলা করার চেষ্টা হলে প্রতিরোধ নারায়ণগঞ্জ থেকে শুরু হবে, খেলা হবে। সে খেলায় আমরা জিতব ইনশাআল্লাহ। আমরাই খেলব। কারণ শয়তান শয়তানি করতে পারে কিন্তু আল্লাহর সঙ্গে পারে না। আল্লাহর রহমত আছে শেখ হাসিনার ওপর।

তিনি বলেন, মানুষ চায় তারা যেখানে থাকবে সেখানে কেউ মাদক বিক্রি করতে পারবে না, থাকবে না মাদক সন্ত্রাস কিংবা চাঁদাবাজ। মানুষ চায় আমার জমিতে কেউ সাইনবোর্ড লাগাবে না, কারো মেয়ে ঘর থেকে বাইরে গেলে নিরাপদে থাকবে। এ কাজটা আমি একা পারব না। সমাজের ভালো মানুষদের নিয়ে করতে চাই, যে যেই দলই করুক।

এ সময় জেলা ও মহানগর আওয়ামী লীগ, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পরিবার পরিকল্পনা: বাংলাদেশের সাফল্য ও আগামীর চ্যালেঞ্জ

প্রতিরোধ হবে-খেলা হবে, খেলায় আমরাই জিতব: শামীম ওসমান

আপডেট সময় ০৬:৩৮:৩৯ অপরাহ্ন, সোমবার, ১৫ অগাস্ট ২০২২