ঢাকা ০২:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

২০৪১ সালে মাথাপিছু আয় হবে সাড়ে ১২ হাজার মার্কিন ডলার: প্রতিমন্ত্রী শামসুল

আকাশ জাতীয় ডেস্ক:   

আাগামী ২০৪১ সালের মধ্যে বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় সাড়ে ১২ হাজার মার্কিন ডলার হবে বলে জানিয়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম।

সোমবার রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি মিলনায়তনে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলে একথা বলেন তিনি।

সামসুল আলম বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে দেশ পরিকল্পিত অর্থনীতির ধারায় ফিরে আসে। পরিকল্পনার ভিত্তিতেই জাতীয় পরিকল্পনা শুরু করেন প্রধানমন্ত্রী। দেশের চিন্তা-চেতনার ওপর ভর করেই পরিকল্পনা গ্রহণ করা হয়। ভবিষ্যৎ কাঠামোর আওতায় দেশকে কোথায় নিয়ে যাবো সেটা নির্ধারণ করা হয়। সব কিছু এই পরিকল্পনায় বর্ণনা করা হয়েছে। দেশ পরিকল্পিতভাবেই এগুচ্ছে।

প্রতিমন্ত্রী বলেন, সঠিক পরিকল্পনার ফলে ১৯৭২-৭৩ সালের সাড়ে ৬ বিলিয়ন ডলারের অর্থনীতির দেশ এখন বেড়ে ৪৬৫ বিলিয়ন ডলারে রূপ নিয়েছে। একইভাবে ২০৩১ সালের পরিকল্পনায় বলা আছে আমরা সর্বোচ্চ মধ্যম আয়ের দেশ হবো। ২০৪১ সালের মধ্যে আমাদের মাথাপিছু আয় দাঁড়াবে ১২ হাজার ৫০০ মার্কিন ডলার। চমৎকার পরিকল্পনা মাফিক কাঠামোর মধ্য দিয়ে দেশ এগিয়ে যাচ্ছে।

পরিকল্পনা বিভাগর সচিব মো. মামুন আল রশীদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব ড. শাহনাজ আরেফিন, এনডিসি, বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) মহাপরিচালক (ডিজি) বিনায়ক সেন প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

২০৪১ সালে মাথাপিছু আয় হবে সাড়ে ১২ হাজার মার্কিন ডলার: প্রতিমন্ত্রী শামসুল

আপডেট সময় ০৫:২৩:৫৯ অপরাহ্ন, সোমবার, ১৫ অগাস্ট ২০২২