ঢাকা ০৪:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

যে কারণে চোট নিয়েও এশিয়া কাপে সোহান

আকাশ স্পোর্টস ডেস্ক:

দ্বিতীয় টি-টোয়েন্টিতে কিপিংয়ের সময় আঙুলে চোট পেয়ে জিম্বাবুয়ের সফরে মাঝপথেই ছিটকে পড়েন নুরুল হাসান সোহান। শেষ টি-টোয়েন্টি না খেলে ওয়ানডে সিরিজের আগেই দেশে ফেরেন। এর পর চলে যান সিঙ্গাপুরে।

গত ৮ আগস্ট সিঙ্গাপুরের রেফেলস হাসপাতালে তার আঙুলের অস্ত্রোপচারের পর ডা. অ্যান্থনি ফু জানান, চোট সারতে তিন থেকে চার সপ্তাহ সময় লাগবে সোহানের। অর্থাৎ এশিয়া কাপ খেলা হবে না তার।

কিন্তু শনিবার এশিয়া কাপের জন্য ১৭ জনের স্কোয়াডে দেখা গেল সেখানে সোহানের নাম ঠিকই আছে। প্রশ্ন উঠেছে, সদ্য অস্ত্রোপচার হওয়া ক্রিকেটার এমন চোট নিয়ে কী করে এশিয়া কাপের দলে?

জবাবে বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু জানালেন, নির্দিষ্ট সময়েই সোহান সুস্থ হয়ে উঠতে পারে বলে আশাবাদী তারা। তাই তাকে স্কোয়াডে রাখা হয়েছে।

নান্নু বলেন, ‘সোহানের চোট থাকলেও একটা আপডেট হলো ২১ আগস্ট তার আঙুলের সেলাই খোলা হবে। আমরা আশা করছি ইতিবাচক ফলই পাব। সে যদি খেলতে পারে, সেই আশা থেকে দলে রাখা হয়েছে।’

সোহানকে দলভুক্তের আরেকটি কারণ জানা গেল। সেটি হলো ৬ দলের টুর্নামেন্টে বাংলাদেশ যদি ফাইনালে উঠে তখন সোহানকে কাজে লাগানো যেতে পারে। টিম ম্যানেজমেন্টের এ ভাবনায় এ উইকেটকিপার-ব্যাটারকে নেওয়া। বিসিবি সূত্রে এমনটিই জানা গেছে।

তারা বলছেন, টিম ম্যানেজমেন্টের বিশেষ আলোচনায় সোহানকে নেওয়া হয়েছে। ম্যানেজমেন্টের একটি অংশ চেয়েছিল সোহানকে দলের সঙ্গী করতে। কারণ দল ফাইনালে উঠলে শেষ ২-৩ ম্যাচের আগেই ফিট হয়ে উঠবেন এই উইকেটরক্ষক। শেষ পর্যন্ত ১৭ সদস্যের দল করে সোহানকে অন্তর্ভুক্তি করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

যে কারণে চোট নিয়েও এশিয়া কাপে সোহান

আপডেট সময় ০৭:৫৪:৪৬ অপরাহ্ন, রবিবার, ১৪ অগাস্ট ২০২২