ঢাকা ০১:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

নেতৃত্ব পেয়েই অনুশীলনে সাকিব

আকাশ স্পোর্টস ডেস্ক:

নানা বিতর্ক পেরিয়ে টি-টোয়েন্টির নেতৃত্বও পেয়েছেন সাকিব আল হাসান। শনিবার বিকেলে তার নেতৃত্বে ঘোষণা করা হয় আসন্ন এশিয়া কাপের জন্য ১৭ সদস্যের স্কোয়াড।

এই টুর্নামেন্টের জন্য মাঠে নেমে পড়েছেন সাকিবও।

আগের দিন অধিনায়কত্ব পাওয়ার পর রোববার মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে ঘাম ঝরিয়েছেন সাকিব। পরশু রাতে ঢাকা এসে পৌঁছানো সাকিব আজ সকাল ১০টার পরপর এসেছিলেন।

প্রথমে জিম ও পরে রানিং সেশন করেছেন সাকিব। ভক্তদের সেলফির আবদারও মেটান হাসিমুখে। এরপর তাকে সাবেক টেস্ট অধিনায়ক মুমিনুল হকের সঙ্গে আড্ডায় মাততেও দেখা যায়।

সর্বশেষ জিম্বাবুয়ে সফরে খেলেননি সাকিব। এর আগে ছিলেন না ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজেও। নিজেকে প্রস্তুত করতে সাকিবের তাড়না তাই একটু বেশিই।

বাংলাদেশ দলের পরের অ্যাসাইনমেন্ট এশিয়া কাপ। চলতি মাসের ২৮ তারিখ শুরু হওয়ার কথা রয়েছে এই টুর্নামেন্ট। এরপর নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ ও অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেবে টাইগাররা। এই সপ্তাহে এশিয়া কাপের জন্য আনুষ্ঠানিক অনুশীলন শুরুর সম্ভাবনা খুব একটা নেই।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

২৬ অক্টোবর চারদিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

নেতৃত্ব পেয়েই অনুশীলনে সাকিব

আপডেট সময় ০৬:২৬:১০ অপরাহ্ন, রবিবার, ১৪ অগাস্ট ২০২২