ঢাকা ০৩:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

টি–টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত অধিনায়ক সাকিব

আকাশ স্পোর্টস ডেস্ক:  

এশিয়া কাপ, টি টোয়েন্টি বিশ্বকাপ ও নিউজিল্যান্ডে সিরিজে বাংলাদেশ দলের নেতৃত্ব দেবেন সাকিব আল হাসান। শনিবার বিকালে বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির নতুন চেয়ারম্যান জালাল ইউনুস এ তথ্য জানিয়েছেন।

এর আগে বিকাল ৩টা ১১ মিনিটে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের গুলশানের আইবি ভবনে অবস্থিত বাসভবনে আসেন সাকিব। সেখানে অধিনায়কত্বের ইস্যুতে নাজমুল হাসান পাপনের বাসায় বৈঠকে বসেন তিনি।

বৈঠকে উপস্থিত ছিলেন দুই পরিচালক খালেদ মাহমুদ সুজন ও জালাল ইউনুস। সঙ্গে ছিলেন দুই নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু ও হাবিবুল বাশার সুমন। বিকাল ৪টার পর শুরু হয় এই বৈঠক।

পরে বিসিবির ক্রিকেট অপারেশনসের চেয়ারম্যান জালাল ইউনুস জানান, আসন্ন এশিয়া কাপ, নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ এবং বিশ্বকাপের জন্য অধিনায়ক করা হয়েছে সাকিবকে। চলতি বছর সংযুক্ত আরব আমিরাতে টি-টোয়েন্টি বিশ্বকাপেও জাতীয় দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন সাকিব।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

টি–টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত অধিনায়ক সাকিব

আপডেট সময় ০৬:২৮:২৩ অপরাহ্ন, শনিবার, ১৩ অগাস্ট ২০২২