ঢাকা ০৩:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

রিয়াদ-সাব্বিরকে নিয়ে এশিয়া কাপের দল ঘোষণা

আকাশ স্পোর্টস ডেস্ক:  

অবশেষে ঘোষণা করা হলো বাংলাদেশের এশিয়া কাপ স্কোয়াড। যেখানে জায়গা পেয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদও।

চমক হিসেবে আছেন সাব্বির রহমান। শনিবার এশিয়া কাপের স্কোয়াড ঘোষণা করেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।
এশিয়া কাপের জন্য ১৭ জনের দল: সাকিব আল হাসান, এনামুল, মুশফিক, আফিফ, মোসাদ্দেক, মাহমুদউল্লাহ, শেখ মেহেদি, সাইফউদ্দিন, হাসান, মোস্তাফিজ, নাসুম, সাব্বির, মেহেদি মিরাজ, এবাদত, পারভেজ, নুরুল, তাসকিন।

এবারের এশিয়া কাপের দলে অধিনায়ক করা হয়েছে সাকিব আল হাসানকে। বহু জলঘোলার পর নেতৃত্ব পেলেন তিনি। গত জিম্বাবুয়ে সফরে অধিনায়ক ছিলেন নুরুল হাসান সোহান, এর আগে নেতৃত্ব ছিল মাহমুদউল্লাহ রিয়াদের কাঁধে।

প্রায় তিন বছর পর জাতীয় দলে ফিরলেন সাব্বির রহমান। সর্বশেষ ২০১৯ সালের সেপ্টেম্বরে আফগানিস্তানের বিপক্ষে জাতীয় দলের হয়ে খেলেছিলেন তিনি। এক সময়ের আরেক তারকা ক্রিকেটার সৌম্য সরকারের ফেরার গুঞ্জন উঠলেও তাকে বাইরে রেখেই এশিয়া কাপের স্কোয়াড ঘোষণা করা হয়েছে।

গত বছর অক্টোবরে টি–টোয়েন্টি বিশ্বকাপে জাতীয় দলের হয়ে সর্বশেষ খেলেন সাইফউদ্দিন। ইনজুরিতে দীর্ঘদিন ছিলেন দলের বাইরে। এশিয়া কাপ দিয়েই দলে ফিরেছেন তিনিও। ইনজুরি শঙ্কা থাকলেও স্কোয়াডে আছেন উইকেটরক্ষক সোহানও।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

রিয়াদ-সাব্বিরকে নিয়ে এশিয়া কাপের দল ঘোষণা

আপডেট সময় ০৬:২৩:২৫ অপরাহ্ন, শনিবার, ১৩ অগাস্ট ২০২২