ঢাকা ০১:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

এশিয়া কাপের দল ঘোষণার আগে সাকিবকে নিয়ে বৈঠকে পাপন

আকাশ স্পোর্টস ডেস্ক:  

ছুটিতে থাকায় জিম্বাবুয়ের সফরে না যাওয়া সাকিব আল হাসান পাড়ি জমান আমেরিকায়। এর মাঝেই বেট উইনার নিউজের সঙ্গে চুক্তি করে বেশ সমালোচিত হচ্ছেন তিনি। এদিকে এশিয়া কাপের স্কোয়াড ঘোষণা ও দলনেতা নির্বাচন করাও বাকি। সবকিছু নিয়ে আলোচনার জন্যই সাকিবকে নিয়ে আলোচনায় বসেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

পাপন-সাকিবের সঙ্গে সেই আলোচনায় টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন, প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু ও নির্বাচক হাবিবুল বাশারসহ বোর্ডের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত রয়েছেন।

ওয়েস্ট ইন্ডিজ সফর শেষে ছুটিতে থাকায় জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজে ছিলেন না দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। জিম্বাবুয়ে সফর শেষে দেশে ফিরেছেন তামিমরা। একই সঙ্গে আজ রাতেই ফিরছেন সাকিবও। আর এরপর আগামীকাল(শনিবার) আসছে এশিয়া কাপের দল ঘোষণা।

স্ত্রী-সন্তানদের সঙ্গে ছুটি কাটানোর পর আমেরিকা থেকে শুক্রবার দিবাগত রাত ৩টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। এরপর কিছুক্ষণ বিশ্রামের পর বিকেলেই পাপনের সঙ্গে আলোচনায় বসলেন তিনি।

মূলত বেট উইনারের অঙ্গ প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি, এশিয়া কাপের নেতৃত্ব ও স্কোয়াড নিয়ে আলোচনার জন্যই বৈঠকে বসেছেন পাপন-সাকিব। মূলত তাই অনেকটা তড়িঘড়ি করেই আমেরিকা থেকে দেশে ফিরে আসেন সাকিব।

বেট উইনার থেকে ইতিমধ্যেই নিজেকে সরিয়ে নিয়েছেন সাকিব আল হাসান। বেট উইনারের সঙ্গে যুক্ত হওয়ার সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে যে পোস্ট তিনি করেছিলেন, সেটা আর নেই। দেশের ফেরার পরপরই নিজের ফেসবুক পেজ থেকে পোস্টটি সরিয়ে নিয়েছেন সাকিব।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

২৬ অক্টোবর চারদিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

এশিয়া কাপের দল ঘোষণার আগে সাকিবকে নিয়ে বৈঠকে পাপন

আপডেট সময় ০৫:৩০:৪৯ অপরাহ্ন, শনিবার, ১৩ অগাস্ট ২০২২