ঢাকা ১০:২২ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মাদক মামলায় যুবকের মৃত্যুদণ্ড

আকাশ জাতীয় ডেস্ক:

জয়পুরহাটে হেরোইন আটকের মামলায় ১৬ দিনের মধ্যে নাজমুল হোসান নামে এক যুবকের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। এ ছাড়া তাকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড প্রদান করা হয়।

বুধবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ বিচারক মো. গোলাম সরোয়ার এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত নাজমুল হোসেন নওগাঁর বদলগাছী উপজেলার চাঁপাডাল গ্রামের ইউসুফ আলী মন্ডলের ছেলে।

মামলার বিবরণে জানা গেছে, ২০২১ সালের ১৯ জানুয়ারি আক্কেলপুর উপজেলার রুকিন্দীপুর ইউনিয়ন পরিষদ এলাকায় মাদক বিক্রির গোপন সংবাদ পেয়ে সেখানে অভিযান চালায় র‌্যাব। এ সময় প্রায় ৫৫ গ্রাম হেরোইনসহ তাকে গ্রেপ্তার করা হয়। যার মুল্য প্রায় সাড়ে ৫ লাখ টাকা। এ ঘটনায় থানায় মামলা হলে পরে আদালতে মিথ্যা তথ্য দিয়ে সে জামিন নিয়ে পালিয়ে ছিল। এরপর চলতি বছরের গত ২৪ জুলাই তাকে জামালগঞ্জ বাজার থেকে তাকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। পরের দিন আদালতে পাঠানো হয়। এরপর ১৬ দিনের মধ্যেই তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত বুধবার এ রায় দেন।

জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট নৃপেন্দ্রনাথ মণ্ডল রায়ের বিষয়টি নিশ্চিত করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

মাদক মামলায় যুবকের মৃত্যুদণ্ড

আপডেট সময় ০৭:০৪:০৭ অপরাহ্ন, বুধবার, ১০ অগাস্ট ২০২২