ঢাকা ০৯:২৬ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

ঘরে সিঁদ কেটে শিশু চুরি, ৩০ ঘণ্টা পর উদ্ধার

আকাশ জাতীয় ডেস্ক: 

পটুয়াখালীর বাউফল উপজেলায় বসতঘরের সিঁদ কেটে রিসান (৬) নামে এক শিশু চুরির ৩০ ঘণ্টা পর উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাতে উপজেলার কাছিপাড়া ইউনিয়নের কারখানা গ্রামে এ চুরির ঘটনা ঘটলে পুলিশ রবিবার বিকাল ৫টায় বাকেরগঞ্জ উপজেলা থেকে শিশুটিকে উদ্ধার করে।

এ সময় গ্রেপ্তার করা হয় জাকির হোসেন নামে একজনকে। রিসান ওই গ্রামের হাবিবুর রহমানের ছেলে।

হাবিবুর রহমান তার ছেলে ও স্ত্রী নিয়ে কারখানা গ্রামের বাসিন্দা শ্বশুর কুদ্দুস আকনের বাড়িতে বসবাস করতেন। শনিবার রাতে প্রতিদিনের মত স্ত্রী-সন্তানদের নিয়ে খাওয়া-দাওয়া শেষে ঘুমিয়ে পড়েন। রাত সোয়া ১১টার দিকে হাবিবুর রহমানের ঘুম ভাঙলে দেখেন পাশে রিসান নেই। ঘরে আলো জ্বালিয়ে দেখেন ঘরে সিঁদ কাটা। এরপর পুলিশে খবর দিলে ওই রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

স্থানীয় ওয়ার্ডের ইউপি সদস্য হাবিব মেম্বার বলেন, শিশুটির পরিবারের সঙ্গে জাকির হোসেন নামে একজনের ব্যবসায়িক লেনদেন আছে। দীর্ঘদিন ধরে জাকির হোসেনের টাকা শিশু রিসানের পরিবার পরিশোধ না করায় ক্রোধের বশবর্তী হয়ে জাকির শিশুটিকে চুরি করে।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন বলেন, শিশুটিকে পাশের উপজেলা বাকেরগঞ্জ উপজেলার দুর্গাপাশা ইউনিয়নের পাটকাঠি খেয়াঘাট এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। এ সময় আটক করা হয় অভিযুক্ত জাকির নামে এক ব্যক্তিকে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঘরে সিঁদ কেটে শিশু চুরি, ৩০ ঘণ্টা পর উদ্ধার

আপডেট সময় ১১:৩৩:০৩ অপরাহ্ন, রবিবার, ৭ অগাস্ট ২০২২