ঢাকা ১০:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাইলে এক দিনেই ইরানকে ধ্বংস করতে পারি: ট্রাম্প জাতীয় সংসদে এক অধিবেশনে এত বেশি বিল পাসের নজির নেই: চিফ হুইপ বিএনপি ‘আত্মঘাতী’ রাজনীতি করছে: মামুনুল হক জুলাই সনদ সরকার ও বিরোধী দলকে মুখোমুখি পর্যায়ে নিয়ে যাচ্ছে :পার্থ সনদ বাস্তবায়ন না হলে রাজপথে নামার হুঁশিয়ার শহীদ পরিবার ও জুলাইযোদ্ধার শান্তি আলোচনা ভেস্তে গেলে ‘প্রত্যেক দেশই ক্ষতিগ্রস্ত’ হবে: শামা ওবায়েদ ইরানকে ‘উপযুক্ত সময়ে’ ধ্বংসের হুমকি ট্রাম্পের বিএনপি নেতাকর্মীদের প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের সংঘর্ষে ‘অ্যালেক্স ইমন’ নিহত তুরস্কের কাছে ‘সবচেয়ে সুন্দরী নারী’ চেয়ে উগান্ডার সেনাপ্রধানের হুঁশিয়ারি!

কমিটিতে পদাবনতি, আ.লীগের নেতার আত্মহত্যার চেষ্টা

আকাশ জাতীয় ডেস্ক:

কমিটিতে পদাবনতি হওয়ায় রাগে-ক্ষোভে আত্মহত্যার চেষ্টা করেছেন পটুয়াখালী পৌর আওয়ামী লীগের এক জ্যেষ্ঠ নেতা।

শুক্রবার রাত ১টার দিকে আত্মহত্যার চেষ্টা করেন পৌর আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুজ্জামান চৌধুরী মনু (৫৫)। তবে বর্তমানে তিনি মোটামুটি সুস্থ আছেন বলে তার পারিবার জানিয়েছে।

জানা গেছে, দীর্ঘ আড়াই বছর জেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আলমগীর ও সাধারণ সম্পাদক ভিপি আব্দুল মান্নান স্বাক্ষরিত এ কমিটি শুক্রবার (৫ আগস্ট) সকালে প্রকাশ করে। এ কমিটিতে পূর্বের কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান চৌধুরী মনুকে চার নম্বর সদস্য করা হয়। এতে ত্যাগী ও পরীক্ষিত এই আওয়ামী লীগ নেতা রাগে, ক্ষোভে ও অভিমানে শুক্রবার রাত ১টার দিকে আত্মহত্যার চেষ্টা করেন। বিষয়টি শনিবার (৬ আগস্ট) ওই আওয়ামী লীগ নেতা মনিরুজ্জামান চৌধুরীর ভাইয়ের মেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দিলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

সানজিদা সাবরিনা বাধন তার ফেসবুক পোস্টে লিখেছেন, ‘দীর্ঘদিন পটুয়াখালী পৌর আওয়ামী লীগের সম্পাদক মণ্ডলীতে ও দুইবার পৌর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ত্যাগী কর্মী হিসেবে পরিচিত মনিরুজ্জামান চৌধুরী মনুকে বর্তমান পৌর কমিটিতে তাকে ৪ নম্বর সাধারণ সদস্য বানানোর কষ্টে রাত ১ ঘটিকার সময় আত্মহত্যার চেষ্টা করলে পরিবারের লোকজন তাকে রক্ষা করে’।

মনিরুজ্জামান চৌধুরী মনু গণমাধ্যমকে জানান, ‘আমি ও আমার অন্যান্য ভাইয়েরা সবাই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। আমি দীর্ঘদিন আওয়ামী লীগের পৌর কমিটিতে ছিলাম, দুই বার দপ্তর সম্পাদক ছিলাম, শেষের দুই বার যুগ্ম-সাধারণ সম্পাদক ছিলাম। অথচ সেখানে আমাকে সদ্য ঘোষিত কমিটিতে শুধু কার্যনিবার্হী কমিটির চার নম্বর সদস্য করা হয়। এর চেয়ে আমাকে কিছু না করলেও ভালো ছিল। আমাকে কিছু না করলেও আমার কোনো দু:খ-কষ্ট থাকতো না। এভাবে আমাকে অপমান-অপদস্থ করাটা কোনোভাবেই মেনে নিতে পারছি না। কমিটি দেখে জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক সাহেবকে ফোন দিয়ে ছিলাম কিন্তু তারা কেউই আমার ফোন রিসিভ করেননি’।

মনিরুজ্জামান চৌধুরী মনুর বড় ভাই ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) মো. হুমায়ুন চৌধুরী বলেন, ‘ঘটনা সত্য, তাকে (মনু চৌধুরী) পদাবনতি করায় ক্ষোভে ও অভিমানে আত্মহত্যার চেষ্টা করেছেন। রাজনীতি করতে গিয়ে তার ছোট ভাই এখন পর্যন্ত বিয়েও করেননি।

সদ্য ঘোষিত কমিটির সাধারণ সম্পাদক তারিকুজ্জামান মনি বলেন, মনু আওয়ামী লীগের একজন পরীক্ষিত ও নিবেদিত কর্মী এবং দলের দুর্দিনের লড়াকু যোদ্ধা। তিনি দীর্ঘদিন ধরে সক্রিয়ভাবে দলের কাজও করছেন। রাজনীতিতে উত্থান-পতন থাকবেই। তাই বলে আত্মহত্যার চেষ্টা করে তিনি ঠিক করেননি।

Tag :
আপলোডকারীর তথ্য

চাইলে এক দিনেই ইরানকে ধ্বংস করতে পারি: ট্রাম্প

কমিটিতে পদাবনতি, আ.লীগের নেতার আত্মহত্যার চেষ্টা

আপডেট সময় ০৮:৪৫:২৯ অপরাহ্ন, রবিবার, ৭ অগাস্ট ২০২২