ঢাকা ০৩:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার

সরকার জনগণের তোয়াক্কা করে না : মান্না

আকাশ জাতীয় ডেস্ক:

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, অসহনীয় দ্রব্যমূল্যের চাপে পিষ্ট জনগণের উপর জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্য এবং সাথে সাথে বর্ধিত পরিবহন ভাড়ার খড়গ চাপানো প্রমাণ করে এই সরকার জনগণের তোয়াক্কা করে না। গণবিরোধী এই সরকারকে এখনি হঠাতে না পারলে দেশের মানুষকে বাঁচানো যাবে না।

রবিবার দলের সাংগঠনিক সম্পাদক সাকিব আনোয়ার স্বাক্ষরিত বিবৃতিতে এসব কথা বলেন মাহমুদুর রহমান মান্না।

মান্না বলেন, এই সরকার অগণতান্ত্রিক। ভোট ডাকাতি করে তারা ক্ষমতায় এসেছে। তাই তারা জনগণের দুঃখ কষ্টের কথা ভাবে না। সীমাহীন দুর্নীতি, লুটপাট, অর্থ পাচারের মাধ্যমে তারা দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে। তারা দেশের ব্যাংক গুলোকে খালি করেছে, শেয়ার বাজার ধ্বংস করেছে, বৈদেশিক মুদ্রার রিজার্ভ খালি করে ফেলেছে, লাখ লাখ কোটি টাকা বিদেশে পাচার করেছে। তাদের কাছে দেশ চালানোর টাকা নেই, আমদানির জন্য রিজার্ভ নেই। তাই এখন তারা জনগণের পকেট কাটার পাঁয়তারা করছে। তাদের লুটপাটের চাপ জনগণের ঘাড়ে চাপাচ্ছে। সরকার দেশকে একটি দুর্ভিক্ষের দিকে নিয়ে যাচ্ছে। এদের ক্ষমতায় থাকার কোনো অধিকার নেই।

ডাকসুর সাবেক এই দুই বারের ভিপি বলেন, শ্রীলঙ্কার দূরত্ব আর মাত্র ২৯ পয়সা। দেউলিয়া রাষ্ট্র শ্রীলঙ্কায় ডিজেলের দাম বাংলাদেশি টাকায় ১১৪ টাকা ২৯ পয়সা। আর বাংলাদেশে ১১৪ টাকা। শ্রীলঙ্কায় কেরোসিনের দাম ১২৩ টাকা আর বাংলাদেশে ১১৪ টাকা। অবৈধ ক্ষমতাসীনরা দেশকে খাঁদের কিনারায় নিয়ে গেছে।

জনগণের উদ্দেশে মান্না বলেন, এই দানব সরকারকে পদত্যাগে বাধ্য করতে হলে আপনাদের রাস্তায় নামতে হবে। সকল বিরোধী শক্তি এবং জনগণের ঐক্যবদ্ধ গণ আন্দোলনের মাধ্যমে এই সরকারকে উৎখাত করতে পারলে দেশকে বাঁচানো যাবে। না হলে দেশের অর্থনীতিকে বাঁচানো যাবে না, দেশের মানুষকে বাঁচানো যাবে না।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পরিবার পরিকল্পনা: বাংলাদেশের সাফল্য ও আগামীর চ্যালেঞ্জ

সরকার জনগণের তোয়াক্কা করে না : মান্না

আপডেট সময় ০৬:২৪:৪৭ অপরাহ্ন, রবিবার, ৭ অগাস্ট ২০২২