ঢাকা ০৫:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, পরিবারের দাবি হত্যা

আকাশ জাতীয় ডেস্ক:

কুমিল্লার মুরাদনগরে ফাতেমা আক্তার বৃষ্টি (২০) নামের এক গৃহবধূর গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার বিকালে উপজেলার চাপিতলা গ্রামে এ ঘটনা ঘটে।

এদিকে নিহতের পরিবারের দাবি শ্বশুরবাড়ির লোকজন হত্যা করে লাশ ঝুলিয়ে রেখে আত্মহত্যা করেছে বলে তা প্রচার করছে।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, উপজেলার চাপিতলা গ্রামের খাইরুল ইসলাম বাবুর সঙ্গে গত দেড় বছর আগে উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম সোনাউল্লাহ গ্রামের ফরিদ মিয়ার মেয়ে ফাতেমা আক্তার বৃষ্টির পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর থেকে বিভিন্ন সময় বৃষ্টির শ্বশুরবাড়ির লোকজন যৌতুকের টাকার জন্য ও ছোটখাটো বিষয় নিয়ে বৃষ্টির ওপর নির্যাতন চালাত।

নিহতের বাবা ফরিদ মিয়া অভিযোগ করে বলেন, আমার মেয়েকে হত্যা করে গাছের মধ্যে ঝুলিয়ে রেখে শ্বশুরবাড়ির লোকজন অত্মহত্যা বলে চালিয়ে দিচ্ছে। বৃষ্টির শরীরে ও গলায় আঘাতের চিহ্ন রয়েছে। আমার মেয়ে আত্মহত্যা করবে বলে বিশ্বাস হয় না। প্রায় সময়ই আমাদের ফোনে জানাত শ্বশুরবাড়ির লোকজন তার ওপর নির্যাতন চালাচ্ছে। বৃষ্টির শ্বশুরবাড়ির লোকজন আমার মেয়েকে মেরে ফেলেছে। আমরা এ বিষয়ে হত্যা মামলার প্রস্তুতি নিচ্ছি।

বাঙ্গরা বাজার থানার ওসি কামরুজ্জামান তালুকদার বলেন, নিহতের লাশ উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের (কুমেক) মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় বাঙ্গরা থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, পরিবারের দাবি হত্যা

আপডেট সময় ১০:২১:১৮ অপরাহ্ন, শনিবার, ৬ অগাস্ট ২০২২