ঢাকা ০৩:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

জাতীয় ক্রীড়া পুরস্কার পাচ্ছেন ১১ জন

আকাশ স্পোর্টস ডেস্ক:

গত ১১ মে একসঙ্গে আট বছরের জাতীয় ক্রীড়া পুরস্কার প্রদান করেছিল জাতীয় ক্রীড়া পরিষদ। ঐ অনুষ্ঠানেই প্রতি বছর নিয়মিত এই পুরস্কার প্রদানের কথা জানিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এরই ধারাবাহিকতায় আগামী ৫ আগষ্ট শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকীতে প্রদান করা হবে তার নামে প্রবর্তিত শেখ কামাল জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কার-২০২২। এবার ৭ ক্যাটাগরিতে ১১ জনকে পুরস্কার দেয়া হবে।

জাতীয় ক্রীড়া পরিষদে খোঁজ নিয়ে জানা গেছে সেই ১১ জনের নাম। উদীয়মান ক্রীড়াবিদ হিসেবে পুরস্কার পাবেন ক্রিকেটার শরিফুল ইসলাম ও আর্চার দিয়া সিদ্দিকী। সেরা ক্রীড়াবিদ হিসেবে থাকছেন ক্রিকেটার লিটন দাস, শ্যুটার আবদুল্লাহ হেল বাকী ও ভারোত্তোলক সাবেরা সুলতানা।

এছাড়া সেরা সংগঠক হিসেবে রয়েছেন স্বাধীন বাংলা ফুটবল দলের সাইদুর রহমান প্যাটেল ও জাতীয় মহিলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক নাজমা শামীম। আজীবন সম্মাননা পাবেন বাংলাদেশ আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক ও দেশের বর্ষিয়ান ক্রীড়া সংগঠক হারুনুর রশীদ।

সেরা সংগঠনের পুরস্কার পেতে চলেছে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ)। এবং সেরা পৃষ্ঠপোষক গ্রীণ ডেল্টা লাইফ ইন্সুরেন্স কোম্পানী লিমিটেড। সেরা ক্রীড়া সাংবাদিক কাশিনাথ বশাক।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

২৬ অক্টোবর চারদিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

জাতীয় ক্রীড়া পুরস্কার পাচ্ছেন ১১ জন

আপডেট সময় ০৮:১০:৪৬ অপরাহ্ন, বুধবার, ৩ অগাস্ট ২০২২